হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঐক্যবদ্ধ বিএনপিই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে-কুতুবদিয়ায় ধানের শীষের প্রার্থী আলমগীর ফরিদ

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া::

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া::

শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

কক্সবাজার-২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেছেন, ঐক্যবদ্ধ বিএনপিই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। তিনি বলেন, আগামী ১২ তারিখ দেশের মানুষের ভাগ্য পরীক্ষার দিন। কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কুতুবদিয়ার বড়ঘোপ সৈকতে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগামী দিনের বাংলাদেশকে তারেক রহমানের নেতৃত্বে গড়ে তোলার প্রত্যাশার কথাও তুলে ধরেন।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক এমপি এটিএম নুরুল বশর চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, একাত্তরে পরাজিত শক্তির প্রার্থীরা মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব অপপ্রচার রুখে দিয়ে ভোটের মাধ্যমে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম মোবারক হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, ছোট মহেশখালী ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা,কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান শফিউল আলম, দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন,উপজেলা শ্রমিক দলের আহবায়ক শাহাদাত হোসেন ভুট্টো, দক্ষিণ ধুরুং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামরুল হাসান সিকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার কামরুল হাসান, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান আক্তার কামাল সিকদার, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোকাররম কুতুবী ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

জনসভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ ছালাম কুতুবী।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঐক্যবদ্ধ বিএনপিই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে-কুতুবদিয়ায় ধানের শীষের প্রার্থী আলমগীর ফরিদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঐক্যবদ্ধ বিএনপিই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে-কুতুবদিয়ায় ধানের শীষের প্রার্থী আলমগীর ফরিদ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:: | প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজার-২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেছেন, ঐক্যবদ্ধ বিএনপিই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। তিনি বলেন, আগামী ১২ তারিখ দেশের মানুষের ভাগ্য পরীক্ষার দিন। কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কুতুবদিয়ার বড়ঘোপ সৈকতে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগামী দিনের বাংলাদেশকে তারেক রহমানের নেতৃত্বে গড়ে তোলার প্রত্যাশার কথাও তুলে ধরেন। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক এমপি এটিএম নুরুল বশর চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, একাত্তরে পরাজিত শক্তির প্রার্থীরা মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব অপপ্রচার রুখে দিয়ে ভোটের মাধ্যমে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম মোবারক হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, ছোট মহেশখালী ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা,কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান শফিউল আলম, দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন,উপজেলা শ্রমিক দলের আহবায়ক শাহাদাত হোসেন ভুট্টো, দক্ষিণ ধুরুং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামরুল হাসান সিকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার কামরুল হাসান, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান আক্তার কামাল সিকদার, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোকাররম কুতুবী ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। জনসভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ ছালাম কুতুবী।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×