হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফ পৌরসভাকে আন্তর্জাতিক মানের নগরীতে রূপান্তর করা হবে- শাহজাহান চৌধুরী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বলেছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। স্বাধীনতার চেতনা ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাবে।

শনিবার বিকালে কক্সবাজারের টেকনাফ বাস ষ্টেশনে এক নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।উক্ত নির্বাচনী পথ সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান ছিদ্দিকী।

শাহ জাহান চৌধুরী বলেন, রাষ্ট্র পরিচালনায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে খুন, গুম ও সন্ত্রাসের রাজনীতি বন্ধ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

টেকনাফের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, টেকনাফ পৌরসভাকে আন্তর্জাতিক মানের আধুনিক নগরীতে রূপান্তর করা হবে। তিনি অতীতে তার নেতৃত্বে টেকনাফ স্থলবন্দর প্রতিষ্ঠা, টেকনাফ কলেজের উন্নয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরেন। বর্তমান উন্নয়ন কার্যক্রমকে ‘বাহ্যিক সংস্কার’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

নাফ নদীকে কেন্দ্র করে জেলেদের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে, যাতে জেলেরা নির্বিঘ্নে মাছ ধরতে পারে। পাশাপাশি জেলেদের জন্য আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং আর্থিক পুনর্বাসনের ব্যবস্থার কথাও তিনি জানান।

বক্তব্যের শুরুতে তিনি হোয়াইক্যং লম্বাবিলে আরাকান আর্মির গুলিতে আহত হয়ে পরবর্তীতে নিহত ৯ বছর বয়সী শিশু আফনান হুজাইফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মত্যাগকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

পথসভায় বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, কক্সবাজার জেলা বিএনপির সদস্য সুলতান আহমদ,উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী,উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী,টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরওয়ার কামাল উদ্দিন, টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম, টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র সুসংহত করতে বিএনপির বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, বিএনপি ভবিষ্যতেও গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নের নেতৃত্ব দেবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফ পৌরসভাকে আন্তর্জাতিক মানের নগরীতে রূপান্তর করা হবে- শাহজাহান চৌধুরী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফ পৌরসভাকে আন্তর্জাতিক মানের নগরীতে রূপান্তর করা হবে- শাহজাহান চৌধুরী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বলেছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। স্বাধীনতার চেতনা ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাবে। শনিবার বিকালে কক্সবাজারের টেকনাফ বাস ষ্টেশনে এক নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।উক্ত নির্বাচনী পথ সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান ছিদ্দিকী। শাহ জাহান চৌধুরী বলেন, রাষ্ট্র পরিচালনায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে খুন, গুম ও সন্ত্রাসের রাজনীতি বন্ধ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। টেকনাফের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, টেকনাফ পৌরসভাকে আন্তর্জাতিক মানের আধুনিক নগরীতে রূপান্তর করা হবে। তিনি অতীতে তার নেতৃত্বে টেকনাফ স্থলবন্দর প্রতিষ্ঠা, টেকনাফ কলেজের উন্নয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরেন। বর্তমান উন্নয়ন কার্যক্রমকে ‘বাহ্যিক সংস্কার’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ। নাফ নদীকে কেন্দ্র করে জেলেদের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে, যাতে জেলেরা নির্বিঘ্নে মাছ ধরতে পারে। পাশাপাশি জেলেদের জন্য আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং আর্থিক পুনর্বাসনের ব্যবস্থার কথাও তিনি জানান। বক্তব্যের শুরুতে তিনি হোয়াইক্যং লম্বাবিলে আরাকান আর্মির গুলিতে আহত হয়ে পরবর্তীতে নিহত ৯ বছর বয়সী শিশু আফনান হুজাইফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মত্যাগকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। পথসভায় বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, কক্সবাজার জেলা বিএনপির সদস্য সুলতান আহমদ,উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী,উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী,টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরওয়ার কামাল উদ্দিন, টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম, টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র সুসংহত করতে বিএনপির বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, বিএনপি ভবিষ্যতেও গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নের নেতৃত্ব দেবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×