হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হঠাৎ লাহোরে গেলেন বুলবুল, আইসিসি ও পিসিবির সঙ্গে বসবেন বৈঠকে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ অপরাহ্ন


ঢাকা, ৮ ফেব্রুয়ারি – নানা নাটকীয়তার মধ্য দিয়ে পর্দা উঠেছে দশম টি টোয়েন্টি বিশ্বকাপের। এবারের আসরে বাংলাদেশ অংশগ্রহণ করছে না এবং পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে সংকট নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে জরুরি বৈঠকে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে আইসিসির এই বৈঠকে যোগ দিতে গতকাল দিবাগত রাত ১টায় লাহোরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভা শেষে আজ বিকেলেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

জানা গেছে বৈঠকে চলমান সমসাময়িক ইস্যু এবং বিশ্বকাপের অচলাবস্থা নিয়ে আলোচনা হবে।

মূলত ভারতের মাটিতে খেলতে অসম্মতি জানিয়েছিল বাংলাদেশ। তারা নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দিলেও আইসিসি তা গ্রহণ করেনি এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে।

এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পিসিবি সভাপতি মহসিন নাকভি শুরু থেকেই বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অন্যায্য দাবি করে আসছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

হঠাৎ লাহোরে গেলেন বুলবুল, আইসিসি ও পিসিবির সঙ্গে বসবেন বৈঠকে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হঠাৎ লাহোরে গেলেন বুলবুল, আইসিসি ও পিসিবির সঙ্গে বসবেন বৈঠকে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৮ ফেব্রুয়ারি – নানা নাটকীয়তার মধ্য দিয়ে পর্দা উঠেছে দশম টি টোয়েন্টি বিশ্বকাপের। এবারের আসরে বাংলাদেশ অংশগ্রহণ করছে না এবং পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে সংকট নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে জরুরি বৈঠকে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে আইসিসির এই বৈঠকে যোগ দিতে গতকাল দিবাগত রাত ১টায় লাহোরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভা শেষে আজ বিকেলেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।জানা গেছে বৈঠকে চলমান সমসাময়িক ইস্যু এবং বিশ্বকাপের অচলাবস্থা নিয়ে আলোচনা হবে।মূলত ভারতের মাটিতে খেলতে অসম্মতি জানিয়েছিল বাংলাদেশ। তারা নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দিলেও আইসিসি তা গ্রহণ করেনি এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে।এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পিসিবি সভাপতি মহসিন নাকভি শুরু থেকেই বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অন্যায্য দাবি করে আসছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×