কলম্বিয়া, ১১ ফেব্রুয়ারি – কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এবং তাঁর দুই কন্যাকে বহনকারী হেলিকপ্টার মাঝ আকাশে থাকা অবস্থায় হামলার আশঙ্কার মুখে পড়ে।
সোমবার দেশটির ক্যারিবীয় উপকূলীয় এলাকায় তাদের অবতরণের কথা থাকলেও শেষ মুহূর্তে নিরাপত্তা সতর্কতার কারণে তা বাতিল করা হয়। প্রেসিডেন্ট পেত্রো নিজেই জানিয়েছেন, নিরাপত্তা সংস্থার মাধ্যমে তিনি জানতে পারেন যে নির্ধারিত অবতরণস্থলে হামলার পরিকল্পনা করা হয়েছে এবং হেলিকপ্টার নামলেই গুলি চালানো হতে পারে। এমনকি অবতরণস্থলে কোনো আলোও জ্বালানো হয়নি। পরিস্থিতি বিবেচনা করে পাইলট হেলিকপ্টারটি সেখানে অবতরণ করাননি। নিরাপত্তার স্বার্থে হেলিকপ্টারটি কয়েক ঘণ্টা খোলা সমুদ্রের ওপর চক্কর দেয়।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে ৬ মুসলিম দেশের আগ্রহ: ইসহাক দার
পরবর্তীতে কলম্বিয়ার নৌবাহিনীর সহায়তায় সেটিকে অন্য একটি নিরাপদ স্থানে নামানো হয়। এই ঘটনার পর প্রেসিডেন্টের সফর পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। পরবর্তীতে এক মন্ত্রিসভা বৈঠকে পেত্রো বলেন, তিনি মূলত হত্যাচেষ্টা এড়ানোর চেষ্টা করছেন বলেই নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি। তিনি উল্লেখ করেন, শুধু আগের রাতেই নয়, পরদিন সকালেও হামলার আশঙ্কায় তিনি নির্ধারিত স্থানে নামতে পারেননি। প্রেসিডেন্ট দাবি করেন, গত কয়েক মাস ধরেই তিনি মাদক পাচারকারী চক্রের কাছ থেকে হুমকি পাচ্ছেন।
এর আগে ২০২৪ সালেও তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ২০২২ সালে ক্ষমতায় আসার পর থেকেই তিনি নানা ঝুঁকির মধ্যে রয়েছেন। বর্তমানে কলম্বিয়ায় সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এবং সামনেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী পেত্রো দ্বিতীয়বার প্রার্থী হতে পারবেন না। এর মধ্যেই দেশটিতে এক সিনেটর অপহণের ঘটনা ঘটলেও পরে তিনি অক্ষত অবস্থায় মুক্তি পান।
এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬




মন্তব্য করুন