হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে বিসিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ অপরাহ্ন


ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না থাকায় ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে নিতে বিসিবি আগেই অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছিল। এবার লক্ষ্য সামনে থাকা পাকিস্তান সিরিজ। মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান দল ঢাকায় খেলতে আসবে। এই সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএল আয়োজন করতে যাচ্ছে।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। শুরুতে তিনটি টি-টোয়েন্টি সিরিজের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

প্রতিবেদন অনুযায়ী মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল। এই কারণেই জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতির কথা চিন্তা করে ওয়ানডে সংস্করণে বিসিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি।

মূলত ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে অনূর্ধ্ব ২৩ ক্রিকেটারদের নিয়ে বিসিএল আয়োজনের পরিকল্পনা ছিল যা এখন পিছিয়ে দেওয়া হয়েছে। এর পরিবর্তে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ওয়ানডে সংস্করণে বিসিএল মাঠে গড়াবে।

বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মেদ কাওসার জানিয়েছেন যে অনূর্ধ্ব ২৩ দলের টুর্নামেন্টটি অন্য কোনো উপযুক্ত সময়ে আয়োজন করা হবে। ক্রিকেট অপারেশন্স বিভাগ জাতীয় দলের ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে চায় বলেই এই পরিবর্তন আনা হয়েছে। বিসিএলের প্রথম রাউন্ড ২২ অথবা ২৩ ফেব্রুয়ারি শুরু হতে পারে এবং মার্চের প্রথম সপ্তাহে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে বিসিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে বিসিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না থাকায় ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে নিতে বিসিবি আগেই অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছিল। এবার লক্ষ্য সামনে থাকা পাকিস্তান সিরিজ। মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান দল ঢাকায় খেলতে আসবে। এই সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএল আয়োজন করতে যাচ্ছে।ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। শুরুতে তিনটি টি-টোয়েন্টি সিরিজের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।প্রতিবেদন অনুযায়ী মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল। এই কারণেই জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতির কথা চিন্তা করে ওয়ানডে সংস্করণে বিসিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি।মূলত ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে অনূর্ধ্ব ২৩ ক্রিকেটারদের নিয়ে বিসিএল আয়োজনের পরিকল্পনা ছিল যা এখন পিছিয়ে দেওয়া হয়েছে। এর পরিবর্তে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ওয়ানডে সংস্করণে বিসিএল মাঠে গড়াবে।বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মেদ কাওসার জানিয়েছেন যে অনূর্ধ্ব ২৩ দলের টুর্নামেন্টটি অন্য কোনো উপযুক্ত সময়ে আয়োজন করা হবে। ক্রিকেট অপারেশন্স বিভাগ জাতীয় দলের ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে চায় বলেই এই পরিবর্তন আনা হয়েছে। বিসিএলের প্রথম রাউন্ড ২২ অথবা ২৩ ফেব্রুয়ারি শুরু হতে পারে এবং মার্চের প্রথম সপ্তাহে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×