হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচন ও গণভোটের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ অপরাহ্ন


ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি আজ শেষ হচ্ছে। আগামীকাল রোববার থেকে সরকারি ও বেসরকারি সব দপ্তরে দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে। ছুটির শেষ দিন শনিবার দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। এদিন সকাল থেকেই রেল ও সড়কপথে রাজধানীমুখী মানুষের ভিড় লক্ষ করা গেছে।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে একের পর এক ট্রেন এসে পৌঁছাচ্ছে। অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশনে প্রবেশ করেছে। ঢাকায় আসা ট্রেনগুলোতে যাত্রীদের ব্যাপক চাপ থাকলেও ঢাকা ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে ভিড় তুলনামূলক কম। কমলাপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. আনোয়ার হোসেন জানান, সকাল থেকে সময়সূচি মেনেই ট্রেন চলাচল করছে। ঢাকামুখী ট্রেনগুলোতে যাত্রীর উপস্থিতি বেশি। দুপুরের পর থেকে রাজধানীতে ফেরার এই চাপ আরও বাড়বে এবং তা রোববার সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

আরও পড়ুন

ইনানীতে অবৈধ ভবন উচ্ছেদে অভিযান শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

সড়কপথেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে বাসগুলো ঢাকায় প্রবেশ করছে। পরিবহণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকামুখী যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চল থেকেও লঞ্চযোগে অনেকে ঢাকায় ফিরছেন। সংশ্লিষ্টদের মতে, আজ ও আগামীকাল নৌপথেও যাত্রীদের এই চাপ অব্যাহত থাকবে। আজ ছুটির দিন হওয়ায় রাজধানীর রাস্তায় যানবাহন ও জনসমাগম কিছুটা কম থাকলেও আগামীকাল অফিস খোলার পর নগরী তার চেনা রূপে ফিরবে। এছাড়া নির্বাচন উপলক্ষে যানবাহনের ওপর আরোপিত সব বিধিনিষেধ আজ থেকে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। গণপরিবহণ ও মোটরসাইকেল চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নির্বাচন ও গণভোটের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচন ও গণভোটের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি আজ শেষ হচ্ছে। আগামীকাল রোববার থেকে সরকারি ও বেসরকারি সব দপ্তরে দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে। ছুটির শেষ দিন শনিবার দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। এদিন সকাল থেকেই রেল ও সড়কপথে রাজধানীমুখী মানুষের ভিড় লক্ষ করা গেছে।রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে একের পর এক ট্রেন এসে পৌঁছাচ্ছে। অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশনে প্রবেশ করেছে। ঢাকায় আসা ট্রেনগুলোতে যাত্রীদের ব্যাপক চাপ থাকলেও ঢাকা ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে ভিড় তুলনামূলক কম। কমলাপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. আনোয়ার হোসেন জানান, সকাল থেকে সময়সূচি মেনেই ট্রেন চলাচল করছে। ঢাকামুখী ট্রেনগুলোতে যাত্রীর উপস্থিতি বেশি। দুপুরের পর থেকে রাজধানীতে ফেরার এই চাপ আরও বাড়বে এবং তা রোববার সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।সড়কপথেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে বাসগুলো ঢাকায় প্রবেশ করছে। পরিবহণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকামুখী যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চল থেকেও লঞ্চযোগে অনেকে ঢাকায় ফিরছেন। সংশ্লিষ্টদের মতে, আজ ও আগামীকাল নৌপথেও যাত্রীদের এই চাপ অব্যাহত থাকবে। আজ ছুটির দিন হওয়ায় রাজধানীর রাস্তায় যানবাহন ও জনসমাগম কিছুটা কম থাকলেও আগামীকাল অফিস খোলার পর নগরী তার চেনা রূপে ফিরবে। এছাড়া নির্বাচন উপলক্ষে যানবাহনের ওপর আরোপিত সব বিধিনিষেধ আজ থেকে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। গণপরিবহণ ও মোটরসাইকেল চলাচল এখন স্বাভাবিক রয়েছে।এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×