হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মুম্বাইয়ে মেট্রোর পিলারের অংশ ধসে নিহত ১, আহত ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ অপরাহ্ন


মুম্বাই, ১৪ ফেব্রুয়ারি – মুম্বাইয়ে নির্মাণাধীন মেট্রো রেললাইনের একটি পিলারের অংশ ধসে পড়ার ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মুলুন্ড (পশ্চিম) এলাকার এলবিএস রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

মুম্বাই ফায়ার ব্রিগেড সূত্রে জানা গেছে, মেট্রো লাইন-৪ প্রকল্পের কাজ চলাকালে ভায়াডাক্টের একটি প্যারাপেট সেগমেন্টের বিশাল কংক্রিটের টুকরো (আয়তন প্রায় ৬ ফুট বাই ৪ ফুট) হঠাৎ নিচে ভেঙে পড়ে। কংক্রিটের স্তূপটি নিচে থাকা একটি চলন্ত অটোরিকশা ও একটি প্রাইভেটকারের ওপর আছড়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রামধন যাদব নামের একজনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে রাজকুমার ইন্দ্রজিৎ যাদব (৪৫) নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এছাড়া মহেন্দ্র প্রতাপ যাদব (৫২) ও দীপা রুহিয়া (৪০) নামের অপর দুই আহতের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে জানান, প্যারাপেট সেগমেন্টটি মাত্র একদিন আগেই স্থাপন করা হয়েছিল এবং নিয়ম অনুযায়ী জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘিরে না রাখাটা স্পষ্ট অবহেলার ইঙ্গিত।

অন্যদিকে শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে অবকাঠামো প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পিলার ধসের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, নিহতের পরিবারের জন্য পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মুম্বাইয়ে মেট্রোর পিলারের অংশ ধসে নিহত ১, আহত ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মুম্বাইয়ে মেট্রোর পিলারের অংশ ধসে নিহত ১, আহত ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৪ ফেব্রুয়ারি – মুম্বাইয়ে নির্মাণাধীন মেট্রো রেললাইনের একটি পিলারের অংশ ধসে পড়ার ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মুলুন্ড (পশ্চিম) এলাকার এলবিএস রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।মুম্বাই ফায়ার ব্রিগেড সূত্রে জানা গেছে, মেট্রো লাইন-৪ প্রকল্পের কাজ চলাকালে ভায়াডাক্টের একটি প্যারাপেট সেগমেন্টের বিশাল কংক্রিটের টুকরো (আয়তন প্রায় ৬ ফুট বাই ৪ ফুট) হঠাৎ নিচে ভেঙে পড়ে। কংক্রিটের স্তূপটি নিচে থাকা একটি চলন্ত অটোরিকশা ও একটি প্রাইভেটকারের ওপর আছড়ে পড়ে।দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রামধন যাদব নামের একজনকে মৃত ঘোষণা করেন।আহতদের মধ্যে রাজকুমার ইন্দ্রজিৎ যাদব (৪৫) নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এছাড়া মহেন্দ্র প্রতাপ যাদব (৫২) ও দীপা রুহিয়া (৪০) নামের অপর দুই আহতের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে জানান, প্যারাপেট সেগমেন্টটি মাত্র একদিন আগেই স্থাপন করা হয়েছিল এবং নিয়ম অনুযায়ী জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘিরে না রাখাটা স্পষ্ট অবহেলার ইঙ্গিত।অন্যদিকে শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে অবকাঠামো প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পিলার ধসের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।এদিকে, নিহতের পরিবারের জন্য পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×