হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনের মাধ্যমে পুলিশ হৃত আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন


ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনী তাদের হৃত আত্মমর্যাদা ও গৌরব ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

ঢাকের বাদ্য, সিঁদুরখেলা আর অশ্রুসজল বিদায়—সাগরে বিসর্জিত দেবী দুর্গা

প্রেস সচিব জানান, মন্ত্রিসভার পর্যবেক্ষণ অনুযায়ী এই নির্বাচনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসের প্রেক্ষাপটে পুলিশের ভূমিকা এবং আত্মবিশ্বাস নিয়ে জনমনে নানা প্রশ্ন ছিল। অনেকেই আশঙ্কা করেছিলেন যে পুলিশকে দিয়ে আদৌ কোনো ভালো নির্বাচন সম্ভব হবে কি না। তবে সাম্প্রতিক নির্বাচনে পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে সেই শঙ্কা দূর করেছে।

শফিকুল আলম উল্লেখ করেন, এবারই প্রথমবারের মতো নির্বাচনে ব্যাপকভাবে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টা স্বয়ং পুলিশ সদর দপ্তরে অবস্থান করে প্রায় দেড় ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং সরাসরি ১৭টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেছেন।

মন্ত্রিসভা আশা প্রকাশ করেছে যে ভবিষ্যতে এই প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করা হলে নির্বাচনী ফলাফলে আরও ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া নির্বাচনী কাজে সমন্বয়ের জন্য সুরক্ষা অ্যাপ ও সিসিটিভি ফুটেজ অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব জানান, নির্বাচন পরবর্তী সময়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রকৃতপক্ষে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনের মাধ্যমে পুলিশ হৃত আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনের মাধ্যমে পুলিশ হৃত আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনী তাদের হৃত আত্মমর্যাদা ও গৌরব ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।প্রেস সচিব জানান, মন্ত্রিসভার পর্যবেক্ষণ অনুযায়ী এই নির্বাচনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসের প্রেক্ষাপটে পুলিশের ভূমিকা এবং আত্মবিশ্বাস নিয়ে জনমনে নানা প্রশ্ন ছিল। অনেকেই আশঙ্কা করেছিলেন যে পুলিশকে দিয়ে আদৌ কোনো ভালো নির্বাচন সম্ভব হবে কি না। তবে সাম্প্রতিক নির্বাচনে পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে সেই শঙ্কা দূর করেছে।শফিকুল আলম উল্লেখ করেন, এবারই প্রথমবারের মতো নির্বাচনে ব্যাপকভাবে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টা স্বয়ং পুলিশ সদর দপ্তরে অবস্থান করে প্রায় দেড় ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং সরাসরি ১৭টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেছেন।মন্ত্রিসভা আশা প্রকাশ করেছে যে ভবিষ্যতে এই প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করা হলে নির্বাচনী ফলাফলে আরও ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া নির্বাচনী কাজে সমন্বয়ের জন্য সুরক্ষা অ্যাপ ও সিসিটিভি ফুটেজ অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব জানান, নির্বাচন পরবর্তী সময়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রকৃতপক্ষে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে।এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×