হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালকসহ আহত ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন


গোপালগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি – গোপালগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ইখলাস খাঁ নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোররাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই পথচারীর মৃত্যু হয়।

এর আগে রোববার সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইখলাস খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার মোমরেজ খাঁর ছেলে। আহতরা হলেন কাশিয়ানী উপজেলার যদুপুর গ্রামের আমজাদ কাজীর ছেলে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী এবং একই গ্রামের নসু কাজীর ছেলে আরোহী ইসানুর কাজী।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সন্ধ্যায় গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন ইখলাস খাঁ। ওই সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়।

এতে পথচারী ইখলাস খাঁ, মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী এবং আরোহী ইসানুর কাজী ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইখলাস খাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।

এছাড়া গুরুতর আহত মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরোহী ইসানুর কাজীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালকসহ আহত ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালকসহ আহত ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] গোপালগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি – গোপালগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ইখলাস খাঁ নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোররাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই পথচারীর মৃত্যু হয়।এর আগে রোববার সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইখলাস খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার মোমরেজ খাঁর ছেলে। আহতরা হলেন কাশিয়ানী উপজেলার যদুপুর গ্রামের আমজাদ কাজীর ছেলে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী এবং একই গ্রামের নসু কাজীর ছেলে আরোহী ইসানুর কাজী।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সন্ধ্যায় গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন ইখলাস খাঁ। ওই সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়।এতে পথচারী ইখলাস খাঁ, মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী এবং আরোহী ইসানুর কাজী ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইখলাস খাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।এছাড়া গুরুতর আহত মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরোহী ইসানুর কাজীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×