হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এমপি-মন্ত্রীদের শপথ ঘিরে ঢাকায় কিছু সড়কে সীমিত থাকবে যান চলাচল: ডিএমপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন


ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – এমপি ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠানকে ঘিরে ঢাকার কিছু সড়কে আজ মঙ্গলবার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। এর ফলে রাজধানীর কয়েকটি রুটে যান চলাচলে সাময়িক সমস্যা হতে পারে।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, শপথ অনুষ্ঠানের নিরাপত্তার কারণে নির্দিষ্ট সময়ের জন্য ঢাকার কিছু সড়ক বন্ধ রাখা হবে।

আরও পড়ুন

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস মামলায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে। এতে প্রায় এক হাজার ২০০ জন দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সেই হিসাবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন সরকারের সদস্যদের শপথ পড়াতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, শপথ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় কিছু সড়কে যান চলাচল সীমিত রাখা হবে।

মিরপুর রোড থেকে ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউ: মিরপুর রোড দিয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট বা সোনারগাঁওমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।

ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট ও প্রতিরক্ষা গ্যাপ হয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে চলবে।

আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং: আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর), এরপর প্রতিরক্ষা গ্যাপ হয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ে যেতে হবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: এসব দিক থেকে আসা যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং, সেখান থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ হয়ে আবার বামে মোড় নিয়ে আসাদগেট দিয়ে ধানমন্ডির দিকে যাবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: শপথ অনুষ্ঠান চলাকালে যানজট ও দুর্ভোগ কমাতে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের বদলে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প চালু থাকবে।

ডিএমপি সব ধরনের যানবাহনের চালকদের সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এড়িয়ে নির্ধারিত ডাইভারশন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতাও চাওয়া হয়েছে।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

এমপি-মন্ত্রীদের শপথ ঘিরে ঢাকায় কিছু সড়কে সীমিত থাকবে যান চলাচল: ডিএমপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এমপি-মন্ত্রীদের শপথ ঘিরে ঢাকায় কিছু সড়কে সীমিত থাকবে যান চলাচল: ডিএমপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – এমপি ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠানকে ঘিরে ঢাকার কিছু সড়কে আজ মঙ্গলবার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। এর ফলে রাজধানীর কয়েকটি রুটে যান চলাচলে সাময়িক সমস্যা হতে পারে।ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, শপথ অনুষ্ঠানের নিরাপত্তার কারণে নির্দিষ্ট সময়ের জন্য ঢাকার কিছু সড়ক বন্ধ রাখা হবে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে। এতে প্রায় এক হাজার ২০০ জন দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সেই হিসাবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন সরকারের সদস্যদের শপথ পড়াতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।তিনি বলেন, শপথ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় কিছু সড়কে যান চলাচল সীমিত রাখা হবে।মিরপুর রোড থেকে ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউ: মিরপুর রোড দিয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট বা সোনারগাঁওমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট ও প্রতিরক্ষা গ্যাপ হয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে চলবে।আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং: আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর), এরপর প্রতিরক্ষা গ্যাপ হয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ে যেতে হবে।এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: এসব দিক থেকে আসা যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং, সেখান থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ হয়ে আবার বামে মোড় নিয়ে আসাদগেট দিয়ে ধানমন্ডির দিকে যাবে।এলিভেটেড এক্সপ্রেসওয়ে: শপথ অনুষ্ঠান চলাকালে যানজট ও দুর্ভোগ কমাতে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের বদলে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প চালু থাকবে।ডিএমপি সব ধরনের যানবাহনের চালকদের সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এড়িয়ে নির্ধারিত ডাইভারশন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতাও চাওয়া হয়েছে।এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×