হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঘূর্ণিঝড় সিত্রাং কবলে পড়ে টেকনাফ এক মিয়ানমারের নাগরিকের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২, ০৯:৫৯ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ঘূর্ণিঝড় সিত্রাং কবলে জাহাজ থেকে পড়ে শৌমিং (৭১) নামে এক মিয়ানমারের নাগরিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে।
শৌমিং মিয়ানমারের সিটওয়ে (আকিয়াব) এলাকার বাসিন্দা। তিনি ‘যাবুঅং’ নামের জাহাজটির বাবুর্চি ছিলেন।মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে চাল, আদা, আচার, শুঁটকিসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে এসেছিল যাবুয়াং নামের জাহাজটি। ওই জাহাজে ১৬ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন।

বন্দর সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে জাহাজটি মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়। গতকাল জাহাজটি মিয়ানমারে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সাগর উত্তাল থাকায় ফিরতে পারেনি। জাহাজের বাবুর্চি শৌমিং রাতে রান্নার কাজ শেষ করেন। পরে খাবার বিতরণের সময় হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় জাহাজের দোতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী জানান, খাবার বিতরণের সময় জাহাজের দোতলা থেকে পড়ে মিয়ানমারের ওই নাগরিকের মৃত্যু হয়েছে। আজকে মরদেহ মিয়ানমারে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ঘূর্ণিঝড় সিত্রাং কবলে পড়ে টেকনাফ এক মিয়ানমারের নাগরিকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঘূর্ণিঝড় সিত্রাং কবলে পড়ে টেকনাফ এক মিয়ানমারের নাগরিকের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২, ০৯:৫৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ঘূর্ণিঝড় সিত্রাং কবলে জাহাজ থেকে পড়ে শৌমিং (৭১) নামে এক মিয়ানমারের নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। শৌমিং মিয়ানমারের সিটওয়ে (আকিয়াব) এলাকার বাসিন্দা। তিনি ‘যাবুঅং’ নামের জাহাজটির বাবুর্চি ছিলেন।মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে চাল, আদা, আচার, শুঁটকিসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে এসেছিল যাবুয়াং নামের জাহাজটি। ওই জাহাজে ১৬ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। বন্দর সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে জাহাজটি মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়। গতকাল জাহাজটি মিয়ানমারে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সাগর উত্তাল থাকায় ফিরতে পারেনি। জাহাজের বাবুর্চি শৌমিং রাতে রান্নার কাজ শেষ করেন। পরে খাবার বিতরণের সময় হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় জাহাজের দোতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী জানান, খাবার বিতরণের সময় জাহাজের দোতলা থেকে পড়ে মিয়ানমারের ওই নাগরিকের মৃত্যু হয়েছে। আজকে মরদেহ মিয়ানমারে নিয়ে যাওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×