হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দাউদকান্দিতে রমজানের আগেই অস্থির নিত্যপণ্যের বাজার, বিপাকে সাধারণ মানুষ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন


দাউদকান্দি, ১৮ ফেব্রুয়ারি – পবিত্র মাহে রমজান সমাগত। কিন্তু রোজাকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দির বাজারগুলোতে স্বস্তির বদলে বাড়ছে ক্রেতাদের চাপ। সবজি থেকে শুরু করে চাল, ডাল, তেল, মাছ ও মাংসসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় নির্ধারিত আয়ের মানুষ চরম দুশ্চিন্তায় পড়েছেন।

উপজেলার পৌর বাজার, গৌরীপুর এবং ইলিয়টগঞ্জসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে শীত মৌসুম শেষের পথে হলেও সবজির সরবরাহ পর্যাপ্ত রয়েছে। তবে সরবরাহে ঘাটতি না থাকলেও দামে তার কোনো ইতিবাচক প্রভাব নেই। বাজারে প্রবেশ করলেই ক্রেতাদের মাসিক হিসাব এলোমেলো হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। চাল ও ডালের দাম আগের মতোই চড়া অবস্থায় রয়েছে।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

বর্তমানে মোটা চাল প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা এবং চিকন চাল ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছোট দানার মসুর ডাল ১৬০ থেকে ১৭০ টাকা এবং মুগডাল ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০০ টাকা এবং খোলা তেল ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির বাজারেও কোনো স্বস্তির খবর নেই। টমেটো প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, গাজর, শিম ও বরবঁটি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কালো বেগুন ৮০ থেকে ১০০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি পিসপ্রতি ৪০ থেকে ৬০ টাকা এবং এক আটি পালং শাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে। মাছ ও মাংসের বাজারেও একই চিত্র লক্ষ্য করা গেছে।

মাঝারি আকারের রুই মাছ প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকা এবং মৃগেল ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ির দাম কেজিতে ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত উঠেছে। গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১১০০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে তুলনামূলকভাবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে ১৫০ থেকে ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে। গৌরীপুর বাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী সাদিয়া ইসলাম জানান যে আগে যে টাকায় এক সপ্তাহের বাজার হতো, এখন সে টাকায় তিন চার দিনের বেশি চলে না।

গৌরীপুর কাঁচা বাজারের একাধিক ব্যবসায়ী জানান পাইকারি পর্যায়েই পণ্যের দাম বেড়ে গেছে এবং পরিবহন ও শ্রমিক খরচ যোগ হওয়ায় খুচরা পর্যায়ে আগের দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ হলো রমজান এলেই এক শ্রেণির ব্যবসায়ী সুযোগ নেয়। গৌরীপুর বাজারের ব্যবসায়ী ও সংগঠক মো. শাহ আলম বলেন বিশ্বের অনেক দেশে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা দাম কমিয়ে দেন, কিন্তু আমাদের দেশে এর উল্টো চিত্র দেখা যায়। নির্ধারিত আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বলে জানান ক্রেতা বাবু মন্ডল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

দাউদকান্দিতে রমজানের আগেই অস্থির নিত্যপণ্যের বাজার, বিপাকে সাধারণ মানুষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দাউদকান্দিতে রমজানের আগেই অস্থির নিত্যপণ্যের বাজার, বিপাকে সাধারণ মানুষ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] দাউদকান্দি, ১৮ ফেব্রুয়ারি – পবিত্র মাহে রমজান সমাগত। কিন্তু রোজাকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দির বাজারগুলোতে স্বস্তির বদলে বাড়ছে ক্রেতাদের চাপ। সবজি থেকে শুরু করে চাল, ডাল, তেল, মাছ ও মাংসসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় নির্ধারিত আয়ের মানুষ চরম দুশ্চিন্তায় পড়েছেন।উপজেলার পৌর বাজার, গৌরীপুর এবং ইলিয়টগঞ্জসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে শীত মৌসুম শেষের পথে হলেও সবজির সরবরাহ পর্যাপ্ত রয়েছে। তবে সরবরাহে ঘাটতি না থাকলেও দামে তার কোনো ইতিবাচক প্রভাব নেই। বাজারে প্রবেশ করলেই ক্রেতাদের মাসিক হিসাব এলোমেলো হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। চাল ও ডালের দাম আগের মতোই চড়া অবস্থায় রয়েছে।বর্তমানে মোটা চাল প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা এবং চিকন চাল ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছোট দানার মসুর ডাল ১৬০ থেকে ১৭০ টাকা এবং মুগডাল ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০০ টাকা এবং খোলা তেল ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির বাজারেও কোনো স্বস্তির খবর নেই। টমেটো প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, গাজর, শিম ও বরবঁটি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কালো বেগুন ৮০ থেকে ১০০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি পিসপ্রতি ৪০ থেকে ৬০ টাকা এবং এক আটি পালং শাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে। মাছ ও মাংসের বাজারেও একই চিত্র লক্ষ্য করা গেছে।মাঝারি আকারের রুই মাছ প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকা এবং মৃগেল ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ির দাম কেজিতে ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত উঠেছে। গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১১০০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে তুলনামূলকভাবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে ১৫০ থেকে ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে। গৌরীপুর বাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী সাদিয়া ইসলাম জানান যে আগে যে টাকায় এক সপ্তাহের বাজার হতো, এখন সে টাকায় তিন চার দিনের বেশি চলে না।গৌরীপুর কাঁচা বাজারের একাধিক ব্যবসায়ী জানান পাইকারি পর্যায়েই পণ্যের দাম বেড়ে গেছে এবং পরিবহন ও শ্রমিক খরচ যোগ হওয়ায় খুচরা পর্যায়ে আগের দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ হলো রমজান এলেই এক শ্রেণির ব্যবসায়ী সুযোগ নেয়। গৌরীপুর বাজারের ব্যবসায়ী ও সংগঠক মো. শাহ আলম বলেন বিশ্বের অনেক দেশে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা দাম কমিয়ে দেন, কিন্তু আমাদের দেশে এর উল্টো চিত্র দেখা যায়। নির্ধারিত আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বলে জানান ক্রেতা বাবু মন্ডল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×