হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওসিদের সরাসরি ফোন না করার নির্দেশ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ অপরাহ্ন


ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরই কঠোর বার্তা দিলেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বা ওসিদের সরাসরি মন্ত্রীকে ফোন না করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তদবির ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন।

বুধবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।

আরও পড়ুন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে নিজের নামে টাঙানো ব্যানার ও ফুলের তোড়া দেখেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সভায় ডিএমপি কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজিসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেন যে যেকোনো মূল্যে চেইন অব কমান্ড বজায় রাখতে হবে এবং পুলিশের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না।

গত ১৭ বছরের পুলিশি কার্যক্রমের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী জানান অতীতে যা ঘটেছে তা নিয়ে তিনি পেছনে ফিরতে চান না। তবে সামনে এগিয়ে গিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য। তিনি বাহিনীর সদস্যদের সতর্ক করে বলেন কোনো ধরনের তদবির গ্রহণযোগ্য হবে না এবং কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

সড়কে জনগণের ভোগান্তির বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন জনগণকে দুর্ভোগে ফেলে কোনো কর্মসূচি গ্রহণ করা যাবে না। প্রায় ৪৫ মিনিটের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান দেশে দাবি আদায়ের নামে কোনো ধরনের মব কালচার সহ্য করা হবে না। দাবি দাওয়া যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে এবং মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি বরদাশত করা হবে না।

এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ওসিদের সরাসরি ফোন না করার নির্দেশ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওসিদের সরাসরি ফোন না করার নির্দেশ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরই কঠোর বার্তা দিলেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বা ওসিদের সরাসরি মন্ত্রীকে ফোন না করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তদবির ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন।বুধবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে নিজের নামে টাঙানো ব্যানার ও ফুলের তোড়া দেখেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।সভায় ডিএমপি কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজিসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মন্ত্রী কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেন যে যেকোনো মূল্যে চেইন অব কমান্ড বজায় রাখতে হবে এবং পুলিশের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না।গত ১৭ বছরের পুলিশি কার্যক্রমের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী জানান অতীতে যা ঘটেছে তা নিয়ে তিনি পেছনে ফিরতে চান না। তবে সামনে এগিয়ে গিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য। তিনি বাহিনীর সদস্যদের সতর্ক করে বলেন কোনো ধরনের তদবির গ্রহণযোগ্য হবে না এবং কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।সড়কে জনগণের ভোগান্তির বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন জনগণকে দুর্ভোগে ফেলে কোনো কর্মসূচি গ্রহণ করা যাবে না। প্রায় ৪৫ মিনিটের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান দেশে দাবি আদায়ের নামে কোনো ধরনের মব কালচার সহ্য করা হবে না। দাবি দাওয়া যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে এবং মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি বরদাশত করা হবে না।এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×