হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দায়িত্ব নিয়েই শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক করাসহ ৯ কর্মসূচি ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বুধবার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং জাতীয় শিক্ষাক্রমে একে বাধ্যতামূলক করাসহ মোট ৯টি কর্মসূচি গ্রহণ করেছে মন্ত্রণালয়। দেশের ৬৪টি জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিমন্ত্রীর এসব নির্দেশনার কথা জানানো হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের জন্য স্থায়ী বেতন কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা খেলাধুলাকে নিশ্চিন্ত পেশা হিসেবে গ্রহণ করতে পারেন। একই সঙ্গে প্রাথমিক পর্যায় থেকেই ক্রীড়াচর্চা নিশ্চিত করতে চতুর্থ শ্রেণি থেকে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

কলকাতায় প্রথমবার ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভারত

তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে ১২ থেকে ১৪ বছর বয়সী সম্ভাবনাময় শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিস স্থাপন ও কর্মকর্তা নিয়োগের মাধ্যমে অবকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামীণ জনপদে খেলার মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ তৈরির বিষয়েও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিতদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং দেশে ক্রীড়া সরঞ্জাম শিল্প গড়ে তোলার লক্ষ্যে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

দায়িত্ব নিয়েই শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক করাসহ ৯ কর্মসূচি ঘোষণা প্রতিমন্ত্রীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দায়িত্ব নিয়েই শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক করাসহ ৯ কর্মসূচি ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বুধবার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং জাতীয় শিক্ষাক্রমে একে বাধ্যতামূলক করাসহ মোট ৯টি কর্মসূচি গ্রহণ করেছে মন্ত্রণালয়। দেশের ৬৪টি জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত।এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিমন্ত্রীর এসব নির্দেশনার কথা জানানো হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের জন্য স্থায়ী বেতন কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা খেলাধুলাকে নিশ্চিন্ত পেশা হিসেবে গ্রহণ করতে পারেন। একই সঙ্গে প্রাথমিক পর্যায় থেকেই ক্রীড়াচর্চা নিশ্চিত করতে চতুর্থ শ্রেণি থেকে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে ১২ থেকে ১৪ বছর বয়সী সম্ভাবনাময় শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিস স্থাপন ও কর্মকর্তা নিয়োগের মাধ্যমে অবকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামীণ জনপদে খেলার মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ তৈরির বিষয়েও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিতদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং দেশে ক্রীড়া সরঞ্জাম শিল্প গড়ে তোলার লক্ষ্যে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×