হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যৌন হয়রানির দায়ে আজীবন নিষিদ্ধ বিসিবির সাবেক নির্বাচক মঞ্জুরুল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ অপরাহ্ন


ঢাকা, ২২ ফেব্রুয়ারি – জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ করা হয়েছে নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামকে। ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো দায়িত্বে তাকে আর দেখা যাবে না বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির একজন পরিচালক।

রোববার বিসিবির বোর্ড সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

তদন্ত কমিটির প্রতিবেদনে জাহানারার অভিযোগের সত্যতা মেলার পর বোর্ড এই পদক্ষেপ গ্রহণ করে। যৌন হয়রানির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে বিসিবি একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিল। দীর্ঘ পর্যবেক্ষণ শেষে কমিটি জাহানারার আনীত চারটি অভিযোগের মধ্যে দুটির সত্যতা পায়।

তদন্ত কমিটির সুপারিশ আমলে নিয়ে মঞ্জুরুলকে বাংলাদেশের অভ্যন্তরে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চীনের নারী ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও দেশে ফেরার পর কিংবা দেশের কোনো ঘরোয়া ক্রিকেটে তিনি আর কোনো ভূমিকা রাখতে পারবেন না।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছিল যে জাহানারার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে সাবেক এই নির্বাচক ও ম্যানেজারের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির প্রমাণ মেলে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যৌন হয়রানির দায়ে আজীবন নিষিদ্ধ বিসিবির সাবেক নির্বাচক মঞ্জুরুল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যৌন হয়রানির দায়ে আজীবন নিষিদ্ধ বিসিবির সাবেক নির্বাচক মঞ্জুরুল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ ফেব্রুয়ারি – জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ করা হয়েছে নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামকে। ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো দায়িত্বে তাকে আর দেখা যাবে না বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির একজন পরিচালক।রোববার বিসিবির বোর্ড সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তদন্ত কমিটির প্রতিবেদনে জাহানারার অভিযোগের সত্যতা মেলার পর বোর্ড এই পদক্ষেপ গ্রহণ করে। যৌন হয়রানির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে বিসিবি একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিল। দীর্ঘ পর্যবেক্ষণ শেষে কমিটি জাহানারার আনীত চারটি অভিযোগের মধ্যে দুটির সত্যতা পায়।তদন্ত কমিটির সুপারিশ আমলে নিয়ে মঞ্জুরুলকে বাংলাদেশের অভ্যন্তরে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চীনের নারী ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও দেশে ফেরার পর কিংবা দেশের কোনো ঘরোয়া ক্রিকেটে তিনি আর কোনো ভূমিকা রাখতে পারবেন না।এর আগে গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছিল যে জাহানারার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে সাবেক এই নির্বাচক ও ম্যানেজারের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির প্রমাণ মেলে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×