হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা রুখতে আইজিপির কঠোর নির্দেশনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ অপরাহ্ন


ঢাকা, ২২ ফেব্রুয়ারি – পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের তৎপরতা কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

রোববার পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে আয়োজিত এক ভার্চুয়াল সভায় আইজিপি এসব কথা বলেন। সভায় তিনি দেশের স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ওপর জোর দেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জের মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে ৩ শিক্ষার্থীসহ হাসপাতালে ভর্তি ৪৮

আইজিপি বাহারুল আলম চাঁদাবাজি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশকে কঠোর হওয়ার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে। দলমত নির্বিশেষে যেই চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদকের সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে।

এছাড়া মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে বিশেষ সতর্কতা অবলম্বন ও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুলিশপ্রধান। তিনি বলেন, মহাসড়কে ডাকাতি বা দস্যুতার ঘটনা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। ভার্চুয়াল এই সভায় পুলিশ সদর দপ্তরে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিপিগণ উপস্থিত ছিলেন।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা রুখতে আইজিপির কঠোর নির্দেশনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা রুখতে আইজিপির কঠোর নির্দেশনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ ফেব্রুয়ারি – পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের তৎপরতা কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।রোববার পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে আয়োজিত এক ভার্চুয়াল সভায় আইজিপি এসব কথা বলেন। সভায় তিনি দেশের স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ওপর জোর দেন।আইজিপি বাহারুল আলম চাঁদাবাজি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশকে কঠোর হওয়ার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে। দলমত নির্বিশেষে যেই চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদকের সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে।এছাড়া মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে বিশেষ সতর্কতা অবলম্বন ও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুলিশপ্রধান। তিনি বলেন, মহাসড়কে ডাকাতি বা দস্যুতার ঘটনা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। ভার্চুয়াল এই সভায় পুলিশ সদর দপ্তরে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিপিগণ উপস্থিত ছিলেন।এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×