পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ২৩ শে ফেব্রুয়ারী বিকালে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:আবু জাফর মজুমদার এর আদালত।
এ সময় ফুটপাত দখল এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার কারণে অভিযুক্ত ৩ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারায় মোট এগারো হাজার পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগীতায় ছিলেন মহেশখালী থানার পুলিশের একটি চৌকস টিম ও আনসার সদস্য।
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:আবু জাফর মজুমদার বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা চলমান থাকবে।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়




মন্তব্য করুন