হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার–টেকনাফ সড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

কক্সবাজার–টেকনাফ মহাসড়কের উখিয়া সদর স্টেশনের কেন্দ্রীয় মসজিদের সামনে বেপরোয়া ট্রাকের ধাক্কায় কামাল উদ্দিন (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উখিয়া সদর স্টেশনের কেন্দ্রীয় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজিরপাড়া এলাকার বাসিন্দা মো. ইসলামের ছেলে।

উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে কামাল উদ্দিন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।”

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, “ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করেছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার–টেকনাফ সড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার–টেকনাফ সড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজার–টেকনাফ মহাসড়কের উখিয়া সদর স্টেশনের কেন্দ্রীয় মসজিদের সামনে বেপরোয়া ট্রাকের ধাক্কায় কামাল উদ্দিন (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উখিয়া সদর স্টেশনের কেন্দ্রীয় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজিরপাড়া এলাকার বাসিন্দা মো. ইসলামের ছেলে। উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে কামাল উদ্দিন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।” উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, “ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করেছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×