হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আমতলী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা: আরাকান আর্মির ৩ সদস্য আটক

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী ঘুমঘুম ইউনিয়নের আমতলী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি-এর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি সূত্র জানায়, নিয়মিত দায়িত্ব পালনকালে তিন ব্যক্তি সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে টহল দল তাদের চ্যালেঞ্জ করে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেন।

আটকদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা (কিয়াত) উদ্ধার করা হয়েছে। তাদের কাছে কোনো অস্ত্র বা অন্যান্য অবৈধ সামগ্রী ছিল কি না—তা তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো হয়নি। বর্তমানে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন “সীমান্ত থেকে তিনজন আরাকান আর্মির সদস্যকে বিজিবি আটকের পর আমাদের কাছে হস্তান্তর করেছে।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “সোমবার সন্ধ্যার দিকে ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত থেকে তিনজন আরাকান আর্মির সদস্যকে বিজিবি আটক করেছে বলে জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আমতলী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা: আরাকান আর্মির ৩ সদস্য আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আমতলী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা: আরাকান আর্মির ৩ সদস্য আটক

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Print Image
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী ঘুমঘুম ইউনিয়নের আমতলী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি-এর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। বিজিবি সূত্র জানায়, নিয়মিত দায়িত্ব পালনকালে তিন ব্যক্তি সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে টহল দল তাদের চ্যালেঞ্জ করে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেন। আটকদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা (কিয়াত) উদ্ধার করা হয়েছে। তাদের কাছে কোনো অস্ত্র বা অন্যান্য অবৈধ সামগ্রী ছিল কি না—তা তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো হয়নি। বর্তমানে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন “সীমান্ত থেকে তিনজন আরাকান আর্মির সদস্যকে বিজিবি আটকের পর আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “সোমবার সন্ধ্যার দিকে ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত থেকে তিনজন আরাকান আর্মির সদস্যকে বিজিবি আটক করেছে বলে জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।” সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×