হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন


ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় শিক্ষার্থী ও কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ইনানীতে অবৈধ ভবন উচ্ছেদে অভিযান শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

সোমবার রাতে সংঘটিত ওই অভিযানের সময় পুলিশি হেনস্তা ও মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর জের ধরে মঙ্গলবার শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ডিসি মো. মাসুদ আলম জানান, গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার প্রমাণ মেলায় চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঘটনায় জড়িত আরও দুই থেকে তিনজনকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। ওই সময় উৎসুক কয়েকজন পুলিশ সদস্য শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মারধর করে বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে এবং মঙ্গলবার দুপুরে ডিসি মাসুদ আলমের অপসারণ চেয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় শিক্ষার্থী ও কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।সোমবার রাতে সংঘটিত ওই অভিযানের সময় পুলিশি হেনস্তা ও মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর জের ধরে মঙ্গলবার শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।ডিসি মো. মাসুদ আলম জানান, গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার প্রমাণ মেলায় চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঘটনায় জড়িত আরও দুই থেকে তিনজনকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।উল্লেখ্য, গত সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। ওই সময় উৎসুক কয়েকজন পুলিশ সদস্য শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মারধর করে বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে এবং মঙ্গলবার দুপুরে ডিসি মাসুদ আলমের অপসারণ চেয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×