হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দক্ষিণী তারকা বিজয়-রাশমিকার বিয়ে আজ, উদয়পুরে চলছে উৎসব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ অপরাহ্ন


উদয়পুর, ২৬ ফেব্রুয়ারি – দীর্ঘদিনের গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এক হতে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। বৃহস্পতিবার একটি বিলাসবহুল রিসোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়ছেন তারা।

এর মধ্য দিয়ে পর্দার রসায়ন বাস্তবে রূপ নিচ্ছে। ভক্তদের কাছে এই জুটির সম্পর্ক নিয়ে কৌতূহলের শেষ ছিল না। এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন এই দুই তারকা। দ্য ওয়েডিং অব বিরোশ শিরোনামে তাদের সেই পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা আদর করে এই জুটিকে বিরোশ নামে ডাকেন যা তারকারাও সানন্দে গ্রহণ করেছেন।

আরও পড়ুন

পারশা মাহজাবীনের বিয়ে ও আসাদ নূরকে নিয়ে খোলাসা: সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলল শিল্পীর স্ট্যাটাস

গত ২২ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে তারা জানান যে ভক্তদের দেওয়া এই নামটি তাদের কাছে বিশেষ অর্থবহ। জানা গেছে উদয়পুরের এই বিয়ের আয়োজনে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ ঘটানো হয়েছে। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। উদয়পুরে বিয়ের পর্ব শেষে আগামী ৪ মার্চ হায়দরাবাদে শোবিজ অঙ্গনের বন্ধুদের জন্য একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

দক্ষিণী তারকা বিজয়-রাশমিকার বিয়ে আজ, উদয়পুরে চলছে উৎসব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দক্ষিণী তারকা বিজয়-রাশমিকার বিয়ে আজ, উদয়পুরে চলছে উৎসব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Print Image
[ad_1] উদয়পুর, ২৬ ফেব্রুয়ারি – দীর্ঘদিনের গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এক হতে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। বৃহস্পতিবার একটি বিলাসবহুল রিসোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়ছেন তারা।এর মধ্য দিয়ে পর্দার রসায়ন বাস্তবে রূপ নিচ্ছে। ভক্তদের কাছে এই জুটির সম্পর্ক নিয়ে কৌতূহলের শেষ ছিল না। এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন এই দুই তারকা। দ্য ওয়েডিং অব বিরোশ শিরোনামে তাদের সেই পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা আদর করে এই জুটিকে বিরোশ নামে ডাকেন যা তারকারাও সানন্দে গ্রহণ করেছেন।গত ২২ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে তারা জানান যে ভক্তদের দেওয়া এই নামটি তাদের কাছে বিশেষ অর্থবহ। জানা গেছে উদয়পুরের এই বিয়ের আয়োজনে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ ঘটানো হয়েছে। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। উদয়পুরে বিয়ের পর্ব শেষে আগামী ৪ মার্চ হায়দরাবাদে শোবিজ অঙ্গনের বন্ধুদের জন্য একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×