হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে রাবি শিক্ষকের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২, ১১:৩১ অপরাহ্ন

সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিত কুমার স্ট্রোক করে মারা গেছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে তিনি মারা যান।

রাবির বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল এতথ্য নিশ্চিত করেছেন।

শহীদ ইকবাল জানান, অধ্যাপক সুজিত কুমার সপরিবারে সেন্টমার্টিন ভ্রমণে গিয়েছিলেন। সেখানে তিনি স্ট্রোক করেন। বিষয়টি জানতে পেরে কোস্টগার্ড সদস্যরা তার চিকিৎসার জন্য সহযোগীতা করে। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে ভোর ৫টার দিকে চিকিৎসক সুজিত কুমারকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সুজিত কুমারের লাশ নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে। লাশ রাজশাহী পৌঁছালে বিভাগের সামনে শ্রদ্ধা জানাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

ড. সুজিত কুমার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী মহানগর কমিটির সভাপতি ছিলেন। এছাড়া তিনি রাজশাহীর সাহিত্য সংগঠন কবিকুঞ্জের উপদেষ্টা এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি ছিলেন। ১৯৭১ সালের সাহিত্য ও মুক্তিযুদ্ধের ওপর বেশ কয়েকটি বই লিখেছেন তিনি। এর মধ্যে ‘নাটোর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস’ তাঁর একটি আলোচিত বই।

অধ্যাপক সুজিত কুমার জন্ম নাটোরের সিংড়া উপজেলায়। তিনি রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে রাবি শিক্ষকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে রাবি শিক্ষকের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২, ১১:৩১ অপরাহ্ন
Print Image
সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিত কুমার স্ট্রোক করে মারা গেছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে তিনি মারা যান। রাবির বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল এতথ্য নিশ্চিত করেছেন। শহীদ ইকবাল জানান, অধ্যাপক সুজিত কুমার সপরিবারে সেন্টমার্টিন ভ্রমণে গিয়েছিলেন। সেখানে তিনি স্ট্রোক করেন। বিষয়টি জানতে পেরে কোস্টগার্ড সদস্যরা তার চিকিৎসার জন্য সহযোগীতা করে। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে ভোর ৫টার দিকে চিকিৎসক সুজিত কুমারকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, সুজিত কুমারের লাশ নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে। লাশ রাজশাহী পৌঁছালে বিভাগের সামনে শ্রদ্ধা জানাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। ড. সুজিত কুমার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী মহানগর কমিটির সভাপতি ছিলেন। এছাড়া তিনি রাজশাহীর সাহিত্য সংগঠন কবিকুঞ্জের উপদেষ্টা এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি ছিলেন। ১৯৭১ সালের সাহিত্য ও মুক্তিযুদ্ধের ওপর বেশ কয়েকটি বই লিখেছেন তিনি। এর মধ্যে ‘নাটোর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস’ তাঁর একটি আলোচিত বই। অধ্যাপক সুজিত কুমার জন্ম নাটোরের সিংড়া উপজেলায়। তিনি রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×