হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাইবান্ধায় হাত-পা বাঁধা অবস্থায় স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন


গাইবান্ধা, ১ মার্চ – গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ বাসভবন থেকে এক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চক গোবিন্দপুর এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

নিহত শিক্ষিকার নাম শামসুন্নাহার রুমা। তিনি উপজেলার চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামসুন্নাহার রুমা তার বাবার মালিকানাধীন ওই বাসায় একা বসবাস করতেন। তার একমাত্র সন্তান পড়াশোনার সুবাদে ঢাকায় থাকেন এবং স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছিল। শনিবার সারাদিন তার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে যান। এ সময় ঘরের ভেতরে আসবাবপত্র এলোমেলো এবং তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে ওই শিক্ষিকাকে হাত-পা বেঁধে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

গাইবান্ধায় হাত-পা বাঁধা অবস্থায় স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাইবান্ধায় হাত-পা বাঁধা অবস্থায় স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] গাইবান্ধা, ১ মার্চ – গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ বাসভবন থেকে এক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চক গোবিন্দপুর এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত শিক্ষিকার নাম শামসুন্নাহার রুমা। তিনি উপজেলার চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টারের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামসুন্নাহার রুমা তার বাবার মালিকানাধীন ওই বাসায় একা বসবাস করতেন। তার একমাত্র সন্তান পড়াশোনার সুবাদে ঢাকায় থাকেন এবং স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছিল। শনিবার সারাদিন তার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে যান। এ সময় ঘরের ভেতরে আসবাবপত্র এলোমেলো এবং তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে ওই শিক্ষিকাকে হাত-পা বেঁধে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×