হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে প্রায় ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। সোমবার (২ মার্চ) রাতে টেকনাফ পৌরসভার খোনকার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. রফিক (২৮)। তিনি কক্সবাজার পৌরসভার লারপাড়া ১নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পৌরসভার খোনকার পাড়া বীচ পয়েন্ট বাজার এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় অথবা অন্যত্র পাঠানোর উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। এ সময় মো. রফিককে আটক করা হলেও তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

আটক রফিকের হেফাজত থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা কালো কসটেপ দিয়ে মোড়ানো পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ছিল বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার রফিক একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে টেকনাফ, কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের তথ্য রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে প্রায় ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে প্রায় ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। সোমবার (২ মার্চ) রাতে টেকনাফ পৌরসভার খোনকার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তি মো. রফিক (২৮)। তিনি কক্সবাজার পৌরসভার লারপাড়া ১নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে বলে জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পৌরসভার খোনকার পাড়া বীচ পয়েন্ট বাজার এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় অথবা অন্যত্র পাঠানোর উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। এ সময় মো. রফিককে আটক করা হলেও তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। আটক রফিকের হেফাজত থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা কালো কসটেপ দিয়ে মোড়ানো পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ছিল বলে দাবি করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার রফিক একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে টেকনাফ, কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের তথ্য রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×