হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলের অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় জব্দের দাবি ইরানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন


তেহরান, ৪ মার্চ – ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে যে তারা ইসরায়েলের একটি অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করতে সক্ষম হয়েছে। উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে ড্রোনটি নামানো হয় বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী কোনো ধরনের হামলা চালানোর আগেই ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানো সম্ভব হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে এক বিবৃতিতে আইআরজিসি নিশ্চিত করেছে যে ড্রোনটি সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় ছিল এবং বর্তমানে এটি তাদের বিমান বাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য জব্দকৃত ড্রোনটি এখন বিশেষজ্ঞ প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের ইসফাহান ও তাবরিজসহ বিভিন্ন প্রদেশে ছয়টি উন্নত হার্মিস ড্রোন ধ্বংস করা হয়েছে। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩৫টি শত্রু ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবিও করা হয়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

হার্মিস ৯০০ একটি অত্যন্ত শক্তিশালী ড্রোন যা নজরদারি ও হামলার কাজে ইসরায়েল ব্যাপকভাবে ব্যবহার করে থাকে। এটি টানা ৩০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে সক্ষম। এতে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড ক্যামেরা যা দিন ও রাত উভয় সময়েই নজরদারি চালাতে পারে। এছাড়াও এতে সিনথেটিক অ্যাপারচার রাডার ও ইলেকট্রনিক গোয়েন্দা সরঞ্জাম যুক্ত রয়েছে যা মেঘ কিংবা ধোঁয়ার মধ্যেও ছবি সংগ্রহ করতে সক্ষম।

এস এম/ ৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইসরায়েলের অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় জব্দের দাবি ইরানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলের অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় জব্দের দাবি ইরানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৪ মার্চ – ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে যে তারা ইসরায়েলের একটি অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করতে সক্ষম হয়েছে। উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে ড্রোনটি নামানো হয় বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী কোনো ধরনের হামলা চালানোর আগেই ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানো সম্ভব হয়েছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে এক বিবৃতিতে আইআরজিসি নিশ্চিত করেছে যে ড্রোনটি সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় ছিল এবং বর্তমানে এটি তাদের বিমান বাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য জব্দকৃত ড্রোনটি এখন বিশেষজ্ঞ প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের ইসফাহান ও তাবরিজসহ বিভিন্ন প্রদেশে ছয়টি উন্নত হার্মিস ড্রোন ধ্বংস করা হয়েছে। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩৫টি শত্রু ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবিও করা হয়েছে।হার্মিস ৯০০ একটি অত্যন্ত শক্তিশালী ড্রোন যা নজরদারি ও হামলার কাজে ইসরায়েল ব্যাপকভাবে ব্যবহার করে থাকে। এটি টানা ৩০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে সক্ষম। এতে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড ক্যামেরা যা দিন ও রাত উভয় সময়েই নজরদারি চালাতে পারে। এছাড়াও এতে সিনথেটিক অ্যাপারচার রাডার ও ইলেকট্রনিক গোয়েন্দা সরঞ্জাম যুক্ত রয়েছে যা মেঘ কিংবা ধোঁয়ার মধ্যেও ছবি সংগ্রহ করতে সক্ষম।এস এম/ ৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×