হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পুলিশ প্রশাসনে রদবদল: ১০ কর্মকর্তাকে বদলি, ৬ জেলায় নতুন এসপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন


ঢাকা, ৪ মার্চ – পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে জনস্বার্থে এই আদেশ দেওয়া হয়।

বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। বদলি হওয়া এই কর্মকর্তাদের মধ্যে ছয়জন বিভিন্ন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

ফারাক্কা চুক্তি নবায়নের কাজ চলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহের এসপি মিজানুর রহমানকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে ময়মনসিংহের নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপকমিশনার কামরুল হাসান। এছাড়া বগুড়ার এসপি শাহাদাত হোসেনকে এপিবিএনে এবং খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়ায় বদলি করা হয়েছে। খাগড়াছড়ি জেলার নতুন এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপকমিশনার মোস্তাক সরকার।

একই আদেশে সিলেটের এসপি কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করে সেখানে জামালপুরের এসপি চৌধুরী যাবের সাদেককে নিয়োগ দেওয়া হয়েছে। জামালপুর জেলার নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপকমিশনার ফারহানা ইয়াসমিন।

অন্যদিকে বরিশালের এসপি ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে এবং পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

এনএন/ ৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পুলিশ প্রশাসনে রদবদল: ১০ কর্মকর্তাকে বদলি, ৬ জেলায় নতুন এসপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পুলিশ প্রশাসনে রদবদল: ১০ কর্মকর্তাকে বদলি, ৬ জেলায় নতুন এসপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৪ মার্চ – পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে জনস্বার্থে এই আদেশ দেওয়া হয়।বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। বদলি হওয়া এই কর্মকর্তাদের মধ্যে ছয়জন বিভিন্ন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন।মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহের এসপি মিজানুর রহমানকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে ময়মনসিংহের নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপকমিশনার কামরুল হাসান। এছাড়া বগুড়ার এসপি শাহাদাত হোসেনকে এপিবিএনে এবং খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়ায় বদলি করা হয়েছে। খাগড়াছড়ি জেলার নতুন এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপকমিশনার মোস্তাক সরকার।একই আদেশে সিলেটের এসপি কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করে সেখানে জামালপুরের এসপি চৌধুরী যাবের সাদেককে নিয়োগ দেওয়া হয়েছে। জামালপুর জেলার নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপকমিশনার ফারহানা ইয়াসমিন।অন্যদিকে বরিশালের এসপি ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে এবং পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।এনএন/ ৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×