হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে বিশেষ অভিযানে ৩ জন আটক, ৫০ হাজার ইয়াবা ও নগদ অর্থ জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন


কক্সবাজার সদর উপজেলা, ৫ মার্চ – কক্সবাজার সদর উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির সাড়ে ৪ লাখ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত সদর উপজেলার বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ও খরুলিয়া এলাকার একাধিক স্থানে অভিযান চালানো হয় এবং এ সময় মাদক কারবারিদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

অভিযানে আটককৃতরা হলেন খরুলিয়া সুতারচর এলাকার মো. রাসেল, পশ্চিম মেরংলোয়া এলাকার কামরুন্নাহার এবং একই এলাকার শওকত আলম।

পুলিশ সূত্রে জানা গেছে আটক শওকত আলম রামু উপজেলা যুবদলের সদস্য ও ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব এবং কামরুন্নাহার তার বোন। এই ঘটনায় আটক হওয়া কামরুন্নাহারের স্বামী আলমগীর প্রকাশ আলমকে পলাতক আসামি করা হয়েছে এবং তাকে আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ইয়াবা কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

কক্সবাজারে বিশেষ অভিযানে ৩ জন আটক, ৫০ হাজার ইয়াবা ও নগদ অর্থ জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে বিশেষ অভিযানে ৩ জন আটক, ৫০ হাজার ইয়াবা ও নগদ অর্থ জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার সদর উপজেলা, ৫ মার্চ – কক্সবাজার সদর উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির সাড়ে ৪ লাখ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত সদর উপজেলার বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ও খরুলিয়া এলাকার একাধিক স্থানে অভিযান চালানো হয় এবং এ সময় মাদক কারবারিদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।অভিযানে আটককৃতরা হলেন খরুলিয়া সুতারচর এলাকার মো. রাসেল, পশ্চিম মেরংলোয়া এলাকার কামরুন্নাহার এবং একই এলাকার শওকত আলম।পুলিশ সূত্রে জানা গেছে আটক শওকত আলম রামু উপজেলা যুবদলের সদস্য ও ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব এবং কামরুন্নাহার তার বোন। এই ঘটনায় আটক হওয়া কামরুন্নাহারের স্বামী আলমগীর প্রকাশ আলমকে পলাতক আসামি করা হয়েছে এবং তাকে আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ইয়াবা কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×