হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবির অভিযানে সাব মেশিনগান,তাজা গুলি-ম্যাগাজিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ জিমংখালী নাফ নদী সংলগ্ন কেওড়া বাগান এলাকা থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর জিমংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম টাইমস অব বাংলাদেশ কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাফ নদীর সংলগ্ন কেওড়া বাগান এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনার তথ্য গোয়েন্দা সূত্রে পাওয়ার পর টহল তৎপরতা জোরদার করা হয়। পরে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলামের নিদর্শনায় ও জিমংখালী বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

অভিযান চলাকালে সন্ত্রাসীদের উপস্থিতি পাওয়া না গেলেও চিরুনি তল্লাশির সময় পরিত্যক্ত অবস্থায় মিয়ানমারে তৈরি একটি এসএমজি, ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো সন্ত্রাসী অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রম ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্ত এলাকায় গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।”

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিন টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি এ কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবির অভিযানে সাব মেশিনগান,তাজা গুলি-ম্যাগাজিন উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবির অভিযানে সাব মেশিনগান,তাজা গুলি-ম্যাগাজিন উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ জিমংখালী নাফ নদী সংলগ্ন কেওড়া বাগান এলাকা থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর জিমংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম টাইমস অব বাংলাদেশ কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাফ নদীর সংলগ্ন কেওড়া বাগান এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনার তথ্য গোয়েন্দা সূত্রে পাওয়ার পর টহল তৎপরতা জোরদার করা হয়। পরে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলামের নিদর্শনায় ও জিমংখালী বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্ত্রাসীদের উপস্থিতি পাওয়া না গেলেও চিরুনি তল্লাশির সময় পরিত্যক্ত অবস্থায় মিয়ানমারে তৈরি একটি এসএমজি, ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো সন্ত্রাসী অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রম ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্ত এলাকায় গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।” উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিন টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি এ কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×