হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আড়াই লাখ রোহিঙ্গা শিশুর শিক্ষায় সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২, ০৯:০৮ পূর্বাহ্ন

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে থাকা প্রায় আড়াই লাখ শিশুকে শিক্ষার সুযোগ পেতে সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউনিসেফ বাংলাদেশের মাধ্যমে এ সহযোগিতা করছে দেশটি।

ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন-বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস সোমবার (৫ ডিসেম্বর) এক টুইট বার্তায় এ তথ্য জানান।

টুইটে জুলিয়েটা লেখেন, ইউনিসেফ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র কক্সবাজারে দুই লাখ ৪৭ হাজারের বেশি রোহিঙ্গা শিশুকে শিক্ষার সুযোগ পেতে সাহায্য করছে।

রোহিঙ্গাদের পুনর্বাসন নিয়ে আলোচনা করতে পাঁচ দিনের সফরে গত শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের শরণার্থী ও অভিবাসনমন্ত্রী। সফরের শুরুতে রোববার (৪ ডিসেম্বর) তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। সেখান থেকে তার নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের দেখতে যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

নভেম্বরের প্রথম তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা, প্রবৃদ্ধি ৫৮.১ শতাংশ

ঢাকায় ফিরে যুক্তরাষ্ট্রের মন্ত্রী পররাষ্ট্র, স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সেসব বৈঠকে রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

আড়াই লাখ রোহিঙ্গা শিশুর শিক্ষায় সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আড়াই লাখ রোহিঙ্গা শিশুর শিক্ষায় সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২, ০৯:০৮ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে থাকা প্রায় আড়াই লাখ শিশুকে শিক্ষার সুযোগ পেতে সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউনিসেফ বাংলাদেশের মাধ্যমে এ সহযোগিতা করছে দেশটি। ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন-বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস সোমবার (৫ ডিসেম্বর) এক টুইট বার্তায় এ তথ্য জানান। টুইটে জুলিয়েটা লেখেন, ইউনিসেফ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র কক্সবাজারে দুই লাখ ৪৭ হাজারের বেশি রোহিঙ্গা শিশুকে শিক্ষার সুযোগ পেতে সাহায্য করছে। রোহিঙ্গাদের পুনর্বাসন নিয়ে আলোচনা করতে পাঁচ দিনের সফরে গত শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের শরণার্থী ও অভিবাসনমন্ত্রী। সফরের শুরুতে রোববার (৪ ডিসেম্বর) তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। সেখান থেকে তার নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের দেখতে যাওয়ার কথা রয়েছে। ঢাকায় ফিরে যুক্তরাষ্ট্রের মন্ত্রী পররাষ্ট্র, স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সেসব বৈঠকে রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×