হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সোনারগাঁয়ে জামিনে বেরিয়ে বাদীর বাড়িতে আসামিদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন


নারায়ণগঞ্জ, ৬ মার্চ – নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে বাদীর বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার মহজমপুর কাজিপাড়া এলাকায় আলী আজগর মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে এবং তিন নারীসহ পরিবারের ৯ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যা মামলার আসামিরা জামিনে কারামুক্ত হয়ে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন আলী আজগর মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীরা বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় এবং যাওয়ার সময় বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তালতলা ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার শিকার আলী আজগরের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সোনারগাঁয়ে জামিনে বেরিয়ে বাদীর বাড়িতে আসামিদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সোনারগাঁয়ে জামিনে বেরিয়ে বাদীর বাড়িতে আসামিদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] নারায়ণগঞ্জ, ৬ মার্চ – নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে বাদীর বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার রাতে উপজেলার মহজমপুর কাজিপাড়া এলাকায় আলী আজগর মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে এবং তিন নারীসহ পরিবারের ৯ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।স্থানীয় সূত্রে জানা যায়, হত্যা মামলার আসামিরা জামিনে কারামুক্ত হয়ে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন আলী আজগর মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়।এ সময় সন্ত্রাসীরা বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় এবং যাওয়ার সময় বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তালতলা ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার শিকার আলী আজগরের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×