হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিতে ইরানের সঙ্গে চীনের আলোচনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন


ওয়াশিংটন, ৬ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় জ্বালানিবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে তেহরানের সঙ্গে আলোচনা শুরু করেছে চীন। তিনটি কূটনৈতিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। সংঘাত সপ্তম দিনে গড়ানোয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ প্রায় অচল হয়ে পড়েছে। এর ফলে বিশ্বজুড়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের বড় একটি অংশ ঝুঁকির মুখে পড়েছে।

চীন মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটির মোট তেল আমদানির প্রায় ৪৫ শতাংশই এই প্রণালী দিয়ে আসে। তাই বেইজিং তেহরানের ওপর চাপ সৃষ্টি করছে যাতে অপরিশোধিত তেল ও কাতারের এলএনজি ভেসেলগুলো নিরাপদে চলাচল করতে পারে। জাহাজ ট্র্যাকিং তথ্যে দেখা গেছে, আয়রন মেইডেন নামের একটি জাহাজ সংকেত পরিবর্তন করে নিজেকে চীনা মালিকানাধীন হিসেবে দেখানোর পর প্রণালীটি অতিক্রম করতে সক্ষম হয়েছে। সংঘাত শুরুর পর থেকে অপরিশোধিত তেলের দাম ১৫ শতাংশের বেশি বেড়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা ও হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজে হামলা চালানোর কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সাইপ্রাস, আজারবাইজান ও তুরস্ক পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে। এতে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। দুবাইভিত্তিক আল খালিজ সুগারের একজন কর্মকর্তা জানান, কিছু চিনি বহনকারী জাহাজকে যেতে দেওয়া হলেও অন্যগুলোকে আটকানো হচ্ছে। এর আগে ইরান জানিয়েছিল যে তারা যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের জাহাজ চলতে দেবে না, তবে চীনের বিষয়ে তখন স্পষ্ট কিছু বলা হয়নি।

এস এম/ ৬ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিতে ইরানের সঙ্গে চীনের আলোচনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিতে ইরানের সঙ্গে চীনের আলোচনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ৬ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় জ্বালানিবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে তেহরানের সঙ্গে আলোচনা শুরু করেছে চীন। তিনটি কূটনৈতিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। সংঘাত সপ্তম দিনে গড়ানোয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ প্রায় অচল হয়ে পড়েছে। এর ফলে বিশ্বজুড়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের বড় একটি অংশ ঝুঁকির মুখে পড়েছে।চীন মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটির মোট তেল আমদানির প্রায় ৪৫ শতাংশই এই প্রণালী দিয়ে আসে। তাই বেইজিং তেহরানের ওপর চাপ সৃষ্টি করছে যাতে অপরিশোধিত তেল ও কাতারের এলএনজি ভেসেলগুলো নিরাপদে চলাচল করতে পারে। জাহাজ ট্র্যাকিং তথ্যে দেখা গেছে, আয়রন মেইডেন নামের একটি জাহাজ সংকেত পরিবর্তন করে নিজেকে চীনা মালিকানাধীন হিসেবে দেখানোর পর প্রণালীটি অতিক্রম করতে সক্ষম হয়েছে। সংঘাত শুরুর পর থেকে অপরিশোধিত তেলের দাম ১৫ শতাংশের বেশি বেড়েছে।ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা ও হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজে হামলা চালানোর কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সাইপ্রাস, আজারবাইজান ও তুরস্ক পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে। এতে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। দুবাইভিত্তিক আল খালিজ সুগারের একজন কর্মকর্তা জানান, কিছু চিনি বহনকারী জাহাজকে যেতে দেওয়া হলেও অন্যগুলোকে আটকানো হচ্ছে। এর আগে ইরান জানিয়েছিল যে তারা যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের জাহাজ চলতে দেবে না, তবে চীনের বিষয়ে তখন স্পষ্ট কিছু বলা হয়নি।এস এম/ ৬ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×