হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লেবানন সীমান্তে ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলে আহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন


বৈরুত, ৬ মার্চ – লেবানন সীমান্তে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের ছেলে সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ। তবে তিনি ঠিক কীভাবে আহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।

ইসরায়েল বর্তমানে একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে তারা ইরানে হামলা অব্যাহত রেখেছে এবং অন্যদিকে ইরানে হামলার প্রতিবাদে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধেও হামলা চালাচ্ছে।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, জোরদার হচ্ছে প্রতিরক্ষাব্যবস্থা

জানা গেছে লেবানন সীমান্তে এখন তুমুল যুদ্ধ চলছে। ইসরায়েল দক্ষিণ লেবানন ও রাজধানী বৈরুতে নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে যাতে এখন পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। হিজবুল্লাহও পিছু হটছে না এবং সীমান্তবর্তী ইসরায়েলি সামরিক ঘাঁটি ও চৌকিগুলোতে তারা একের পর এক রকেট ছুড়ছে।

শুক্রবার ভোরে সংগঠনটি তাদের টেলিগ্রাম চ্যানেলে হিব্রু ভাষায় একটি বার্তা প্রকাশ করে যেখানে ইসরায়েলি বাসিন্দাদের লেবানন সীমান্ত থেকে ৫ কিলোমিটার এলাকার মধ্যে থাকা শহরগুলো খালি করার আহ্বান জানানো হয়। বার্তায় হিজবুল্লাহ আরও জানায় যে লেবাননের সার্বভৌমত্ব ও সাধারণ নাগরিকদের ওপর যে সামরিক আগ্রাসন চালানো হচ্ছে তার জবাব অবশ্যই দেওয়া হবে।

এনএন/ ৬ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

লেবানন সীমান্তে ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলে আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লেবানন সীমান্তে ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলে আহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Print Image
[ad_1] বৈরুত, ৬ মার্চ – লেবানন সীমান্তে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের ছেলে সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ। তবে তিনি ঠিক কীভাবে আহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।ইসরায়েল বর্তমানে একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে তারা ইরানে হামলা অব্যাহত রেখেছে এবং অন্যদিকে ইরানে হামলার প্রতিবাদে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধেও হামলা চালাচ্ছে।জানা গেছে লেবানন সীমান্তে এখন তুমুল যুদ্ধ চলছে। ইসরায়েল দক্ষিণ লেবানন ও রাজধানী বৈরুতে নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে যাতে এখন পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। হিজবুল্লাহও পিছু হটছে না এবং সীমান্তবর্তী ইসরায়েলি সামরিক ঘাঁটি ও চৌকিগুলোতে তারা একের পর এক রকেট ছুড়ছে।শুক্রবার ভোরে সংগঠনটি তাদের টেলিগ্রাম চ্যানেলে হিব্রু ভাষায় একটি বার্তা প্রকাশ করে যেখানে ইসরায়েলি বাসিন্দাদের লেবানন সীমান্ত থেকে ৫ কিলোমিটার এলাকার মধ্যে থাকা শহরগুলো খালি করার আহ্বান জানানো হয়। বার্তায় হিজবুল্লাহ আরও জানায় যে লেবাননের সার্বভৌমত্ব ও সাধারণ নাগরিকদের ওপর যে সামরিক আগ্রাসন চালানো হচ্ছে তার জবাব অবশ্যই দেওয়া হবে।এনএন/ ৬ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×