হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে ছিনতাই ঘটনার স্বাক্ষীদের ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার)::

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার)::

শনিবার, ৭ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনার জেরে স্বাক্ষীদের ছুরিকাঘাত ও মারধর করেছে চিহ্নিত ছিনতাইকারীচক্র।এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া আবু তাহেরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনায় আহতরা হল ঈদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড সাতঘরিয়া পাড়ার আব্দু ছোবহানের ছেলে মো: আলম (২৫), মো: আলমের ছেলে মিসবাহ উদ্দিন ও রমজান আলীর ছেলে শাহিনুল ইসলাম(২১)।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, ঘটনার দিন উক্ত স্থানের দোকানে
চা খাওয়ার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা
মোঃ রিয়াদ, জামশেদ, মোঃ হুমায়ুন, মোধিন ও ইদুলের নেতৃত্বে ছিনতাইকারী চক্র উক্ত আহতদের উপর হামলা করে।এতে ছুরিকাহত হয় মোঃ আলম এবং অন্যদের মারধর করে আহত করে সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা স্থান ত্যাগ করে।পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

প্রসঙ্গত বিগত মাস দেড়েক পূর্বে উক্ত হামলাকারীরা একটি সিএনজির যাত্রীদের ছিনতাই করে মোবাইল ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।আহতরা ছিনতাইকারীদের চিনতে পেরে লোকজনদের তাদের পরিচয় বলে দিলে ছিনতাইকৃত সবকিছু ফেরত দিতে বাধ্য হয়।এর জেরে এ চিহ্নিত ছিনতাইকারীরা তাদের উপর ক্ষিপ্ত হয় এবং তাদের দেখে নেবে বলে হুমকি দিতে থাকে।এর জেরেই শুক্রবার ছিনতাইকারীরা স্বাক্ষীদের উপর হামলা করে বলে হামলার শিকার আবু আরমান জানান।সে বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগে দায়ের করেছেন।

আসন্ন ঈদকে সামনে রেখে এসব অপরাধীরা ফের বেপরোয়া হয়ে উঠায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।তারা অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি জানান।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান,এরকম একটি অভিযোগ পেয়েছেন,যা তদন্তাধীন আছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ে ছিনতাই ঘটনার স্বাক্ষীদের ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে ছিনতাই ঘটনার স্বাক্ষীদের ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার):: | প্রকাশিত: শনিবার, ৭ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনার জেরে স্বাক্ষীদের ছুরিকাঘাত ও মারধর করেছে চিহ্নিত ছিনতাইকারীচক্র।এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া আবু তাহেরের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় আহতরা হল ঈদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড সাতঘরিয়া পাড়ার আব্দু ছোবহানের ছেলে মো: আলম (২৫), মো: আলমের ছেলে মিসবাহ উদ্দিন ও রমজান আলীর ছেলে শাহিনুল ইসলাম(২১)। প্রাপ্ত অভিযোগে জানা যায়, ঘটনার দিন উক্ত স্থানের দোকানে চা খাওয়ার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা মোঃ রিয়াদ, জামশেদ, মোঃ হুমায়ুন, মোধিন ও ইদুলের নেতৃত্বে ছিনতাইকারী চক্র উক্ত আহতদের উপর হামলা করে।এতে ছুরিকাহত হয় মোঃ আলম এবং অন্যদের মারধর করে আহত করে সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা স্থান ত্যাগ করে।পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রসঙ্গত বিগত মাস দেড়েক পূর্বে উক্ত হামলাকারীরা একটি সিএনজির যাত্রীদের ছিনতাই করে মোবাইল ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।আহতরা ছিনতাইকারীদের চিনতে পেরে লোকজনদের তাদের পরিচয় বলে দিলে ছিনতাইকৃত সবকিছু ফেরত দিতে বাধ্য হয়।এর জেরে এ চিহ্নিত ছিনতাইকারীরা তাদের উপর ক্ষিপ্ত হয় এবং তাদের দেখে নেবে বলে হুমকি দিতে থাকে।এর জেরেই শুক্রবার ছিনতাইকারীরা স্বাক্ষীদের উপর হামলা করে বলে হামলার শিকার আবু আরমান জানান।সে বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগে দায়ের করেছেন। আসন্ন ঈদকে সামনে রেখে এসব অপরাধীরা ফের বেপরোয়া হয়ে উঠায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।তারা অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি জানান। থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান,এরকম একটি অভিযোগ পেয়েছেন,যা তদন্তাধীন আছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×