হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভেসে আসা মরা তিমি মাটি চাপা

নজরুল ইসলাম,কুতুবদিয়া:

নজরুল ইসলাম,কুতুবদিয়া:

শনিবার, ৭ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভেসে আসা একটি মরা তিমি মাটি চাপা দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদ নিজ উদ্যোগে স্কেভেটর দিয়ে তিমিটিকে মাটি চাপা দেন।

শনিবার রাতের দিকে দক্ষিণ ধুরুং ইউনিয়নের অলি পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে তিমিটি ভেসে আসে বলে স্থানীয়রা জানান। পরে বিষয়টি চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেন।

চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদ জানান, সৈকতে মরা তিমি পড়ে থাকলে দুর্গন্ধ ও পরিবেশ দূষণের আশঙ্কা থাকে। তাই স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি এড়াতে দ্রুত স্কেভেটর দিয়ে তিমিটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তিমিটির ওজন আনুমানিক প্রায় এক টন এবং দৈর্ঘ্য প্রায় ৫ থেকে ৬ মিটার হতে পারে।

আরও পড়ুন

দ্বিতীয় দিনেও সেন্টমার্টিনে যাচ্ছে ১ হাজার ৫৫৪ জন পর্যটক

স্থানীয়রা জানান, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মাঝে মধ্যে বড় সামুদ্রিক প্রাণী ভেসে আসে। তবে কুতুবদিয়ার সৈকতে তিমি ভেসে আসার ঘটনা খুবই বিরল।

এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় এবং অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভেসে আসা মরা তিমি মাটি চাপা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভেসে আসা মরা তিমি মাটি চাপা

প্রতিবেদক: নজরুল ইসলাম,কুতুবদিয়া: | প্রকাশিত: শনিবার, ৭ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভেসে আসা একটি মরা তিমি মাটি চাপা দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদ নিজ উদ্যোগে স্কেভেটর দিয়ে তিমিটিকে মাটি চাপা দেন। শনিবার রাতের দিকে দক্ষিণ ধুরুং ইউনিয়নের অলি পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে তিমিটি ভেসে আসে বলে স্থানীয়রা জানান। পরে বিষয়টি চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেন। চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদ জানান, সৈকতে মরা তিমি পড়ে থাকলে দুর্গন্ধ ও পরিবেশ দূষণের আশঙ্কা থাকে। তাই স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি এড়াতে দ্রুত স্কেভেটর দিয়ে তিমিটিকে মাটি চাপা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, তিমিটির ওজন আনুমানিক প্রায় এক টন এবং দৈর্ঘ্য প্রায় ৫ থেকে ৬ মিটার হতে পারে। স্থানীয়রা জানান, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মাঝে মধ্যে বড় সামুদ্রিক প্রাণী ভেসে আসে। তবে কুতুবদিয়ার সৈকতে তিমি ভেসে আসার ঘটনা খুবই বিরল। এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় এবং অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×