হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন


ঢাকা, ৯ মার্চ – আগামী ১৬ মার্চ দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মধ্য দিয়ে তিনি কাহারোল উপজেলার সাহা পাড়া খাল খননের মাধ্যমে দেশব্যাপী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

রোববার দুপুর ২টায় দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এই তথ্য নিশ্চিত করেন। পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মন্ত্রণালয়ের সচিব ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

পানিসম্পদ মন্ত্রী জানান, আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী এই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এই উদ্যোগের ফলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। সেচ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। হাজারো মানুষের কাঙ্ক্ষিত এই খাল খনন কাহারোলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল।

অন্যদিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আদলে বর্তমান সরকার সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের বিশাল উদ্যোগ গ্রহণ করেছে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে দিনাজপুর জেলার কাহারোলের বলরামপুর ও বীরগঞ্জ উপজেলার ভবানীপুর খাল খনন করা হবে। দেশের নদী, খাল এবং জলাশয়গুলো পূর্ণাঙ্গভাবে খননের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, এটি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও উল্লেখ করেন, বলরামপুর থেকে সাইতারা পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি খননের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে একটি স্লুইসগেট নির্মাণ করা হবে। এর ফলে কৃষকদের সেচ খরচ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং তারা আর্থিকভাবে সরাসরি লাভবান হবেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৯ মার্চ – আগামী ১৬ মার্চ দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মধ্য দিয়ে তিনি কাহারোল উপজেলার সাহা পাড়া খাল খননের মাধ্যমে দেশব্যাপী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।রোববার দুপুর ২টায় দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এই তথ্য নিশ্চিত করেন। পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মন্ত্রণালয়ের সচিব ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পানিসম্পদ মন্ত্রী জানান, আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী এই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এই উদ্যোগের ফলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। সেচ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। হাজারো মানুষের কাঙ্ক্ষিত এই খাল খনন কাহারোলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল।অন্যদিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আদলে বর্তমান সরকার সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের বিশাল উদ্যোগ গ্রহণ করেছে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে দিনাজপুর জেলার কাহারোলের বলরামপুর ও বীরগঞ্জ উপজেলার ভবানীপুর খাল খনন করা হবে। দেশের নদী, খাল এবং জলাশয়গুলো পূর্ণাঙ্গভাবে খননের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, এটি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।তিনি আরও উল্লেখ করেন, বলরামপুর থেকে সাইতারা পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি খননের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে একটি স্লুইসগেট নির্মাণ করা হবে। এর ফলে কৃষকদের সেচ খরচ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং তারা আর্থিকভাবে সরাসরি লাভবান হবেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×