হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাদারীপুরে ব্যবসায়ী হত্যার জেরে ৪০ বসতঘরে অগ্নিসংযোগ, সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন


মাদারীপুর, ১১ মার্চ – মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়াইফাই ব্যবসায়ী আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যার ঘটনায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে।

এই হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের অন্তত ৪০টি বসতঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জড়িতদের ধরতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদার এবং হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

মঙ্গলবার সকালে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে মনিরুজ্জামান আক্তারের চাচাতো ভাই আলমগীরকে কুপিয়ে হত্যা করা হয়। জানা যায় দীর্ঘ দিন ধরে ওই এলাকার হাসান মুন্সির সাথে তাদের বিরোধ চলছিল। এই ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় হাসান মুন্সির সমর্থকদের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বুধবার সকালে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় ৮৬ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বোন লাইজু আক্তার দাবি করেন তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং প্রতিপক্ষ নিজেদের ঘরে নিজেরাই আগুন দিয়ে তাদের ওপর দোষ চাপাচ্ছে।

এ এম/ ১১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মাদারীপুরে ব্যবসায়ী হত্যার জেরে ৪০ বসতঘরে অগ্নিসংযোগ, সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাদারীপুরে ব্যবসায়ী হত্যার জেরে ৪০ বসতঘরে অগ্নিসংযোগ, সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Print Image
[ad_1] মাদারীপুর, ১১ মার্চ – মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়াইফাই ব্যবসায়ী আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যার ঘটনায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে।এই হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের অন্তত ৪০টি বসতঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জড়িতদের ধরতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদার এবং হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার সকালে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে মনিরুজ্জামান আক্তারের চাচাতো ভাই আলমগীরকে কুপিয়ে হত্যা করা হয়। জানা যায় দীর্ঘ দিন ধরে ওই এলাকার হাসান মুন্সির সাথে তাদের বিরোধ চলছিল। এই ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় হাসান মুন্সির সমর্থকদের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।বুধবার সকালে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় ৮৬ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।নিহতের বোন লাইজু আক্তার দাবি করেন তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং প্রতিপক্ষ নিজেদের ঘরে নিজেরাই আগুন দিয়ে তাদের ওপর দোষ চাপাচ্ছে।এ এম/ ১১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×