হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিরপুরে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানের হুসাইন তালাত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন


ঢাকা, ১৩ মার্চ – মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার খেলা চলাকালে কাঁধে চোট পেয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার হুসাইন তালাত। একটি বাউন্ডারি ঠেকাতে গিয়ে তিনি এই আঘাত পান। চোট গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়ের সময় হুসাইন তালাতের কাঁধে আঘাত লাগে। মাঠেই দলের মেডিকেল স্টাফরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের চূড়ান্ত প্রতিবেদনের পর তার চোটের প্রকৃত অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এদিকে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে হারাতে পারেনি পাকিস্তান। আট উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করেছে সফরকারী পাকিস্তান। দলের হয়ে মাজ সাদাকাত ও সালমান আলি আগা অর্ধশতক হাঁকান এবং মোহাম্মদ রিজওয়ান ক্যামিও ইনিংস খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিন উইকেট হারিয়ে মাত্র ২৭ রান তুলতে সক্ষম হয়েছে স্বাগতিক দল।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিরপুরে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানের হুসাইন তালাত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিরপুরে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানের হুসাইন তালাত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ মার্চ – মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার খেলা চলাকালে কাঁধে চোট পেয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার হুসাইন তালাত। একটি বাউন্ডারি ঠেকাতে গিয়ে তিনি এই আঘাত পান। চোট গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়ের সময় হুসাইন তালাতের কাঁধে আঘাত লাগে। মাঠেই দলের মেডিকেল স্টাফরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের চূড়ান্ত প্রতিবেদনের পর তার চোটের প্রকৃত অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।এদিকে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে হারাতে পারেনি পাকিস্তান। আট উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করেছে সফরকারী পাকিস্তান। দলের হয়ে মাজ সাদাকাত ও সালমান আলি আগা অর্ধশতক হাঁকান এবং মোহাম্মদ রিজওয়ান ক্যামিও ইনিংস খেলেন।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিন উইকেট হারিয়ে মাত্র ২৭ রান তুলতে সক্ষম হয়েছে স্বাগতিক দল।এনএন/ ১৩ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×