হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে তেলের কৌশলগত মজুত ছাড়ার সিদ্ধান্ত জাপানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন


তেহরান, ১৪ মার্চ – ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে তীব্র উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়ায় জাপান তাদের কৌশলগত তেল মজুতের একাংশ বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে তারা তেলের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয় জাপান তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৯৫ শতাংশই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করে থাকে। ফলে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে কোনো ধরনের অস্থিরতা দেখা দিলে দেশটি মারাত্মকভাবে অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়ে। ইতোমধ্যে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় টোকিওর দক্ষিণে অবস্থিত জেলে শহর মিসাকিতে সামুদ্রিক খাবার ব্যবসায়ী ও মৎস্যজীবীদের ওপর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

স্থানীয় রেস্তোরাঁর ব্যবস্থাপক এবং মাছ ধরার ট্রলারের কর্মীরা জানিয়েছেন যে জ্বালানির উচ্চমূল্যের কারণে তাদের খাবারের দাম বাড়াতে হবে নতুবা ব্যবসা বন্ধ করে দিতে হবে। জাপান সরকার এই বিষয়ে সতর্ক করে জানিয়েছে মধ্যপ্রাচ্যে বর্তমান এই অস্থিরতা দীর্ঘায়িত হলে তাদের তেল আমদানি আশঙ্কাজনক হারে কমে যেতে পারে। সরকারি কর্মকর্তাদের মতে দেশে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে এবং জ্বালানি নির্ভরশীল শিল্প কারখানাগুলোকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে শোধনাগারগুলোতে খুব শিগগিরই জরুরি মজুত সরবরাহ করা হতে পারে।

এস এম/ ১৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে তেলের কৌশলগত মজুত ছাড়ার সিদ্ধান্ত জাপানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে তেলের কৌশলগত মজুত ছাড়ার সিদ্ধান্ত জাপানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১৪ মার্চ – ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে তীব্র উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়ায় জাপান তাদের কৌশলগত তেল মজুতের একাংশ বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে তারা তেলের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয় জাপান তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৯৫ শতাংশই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করে থাকে। ফলে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে কোনো ধরনের অস্থিরতা দেখা দিলে দেশটি মারাত্মকভাবে অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়ে। ইতোমধ্যে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় টোকিওর দক্ষিণে অবস্থিত জেলে শহর মিসাকিতে সামুদ্রিক খাবার ব্যবসায়ী ও মৎস্যজীবীদের ওপর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।স্থানীয় রেস্তোরাঁর ব্যবস্থাপক এবং মাছ ধরার ট্রলারের কর্মীরা জানিয়েছেন যে জ্বালানির উচ্চমূল্যের কারণে তাদের খাবারের দাম বাড়াতে হবে নতুবা ব্যবসা বন্ধ করে দিতে হবে। জাপান সরকার এই বিষয়ে সতর্ক করে জানিয়েছে মধ্যপ্রাচ্যে বর্তমান এই অস্থিরতা দীর্ঘায়িত হলে তাদের তেল আমদানি আশঙ্কাজনক হারে কমে যেতে পারে। সরকারি কর্মকর্তাদের মতে দেশে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে এবং জ্বালানি নির্ভরশীল শিল্প কারখানাগুলোকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে শোধনাগারগুলোতে খুব শিগগিরই জরুরি মজুত সরবরাহ করা হতে পারে।এস এম/ ১৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×