হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হুরুন রিচ লিস্টে শাহরুখ খান: সম্পদের পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন


মুম্বাই, ১৪ মার্চ – বলিউড বাদশা শাহরুখ খান আবারও বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় নিজের শক্ত অবস্থান প্রমাণ করেছেন। সদ্য প্রকাশিত ২০২৬ সালের হুরুন গ্লোবাল রিচ লিস্ট অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি সফল ব্যবসা পরিচালনা এবং ব্র্যান্ডিং তাকে এই অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

গত ৫ মার্চ প্রকাশিত এই তালিকায় ১৫ জানুয়ারি পর্যন্ত সম্পদের হিসাব ধরা হয়েছে। বিশ্বের বিলিয়নিয়ারদের এই তালিকায় ভারত বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। দেশটির মোট বিলিয়নিয়ারের সংখ্যা ৩০৮ জন।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

তবে গত বছরের তুলনায় শাহরুখ খানের সম্পদ কিছুটা কমেছে। ২০২৫ সালে তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার।

এই তালিকায় শাহরুখের পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকজন সংগীত তারকার নামও রয়েছে। এর মধ্যে জে জেডের সম্পদ ২ দশমিক ৮ বিলিয়ন ডলার, টেইলর সুইফটের ১ দশমিক ৬ বিলিয়ন ডলার এবং রিহানার সম্পদ প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।

শাহরুখ খানের এই বিপুল সম্পদের উৎস কেবল চলচ্চিত্র নয়। দীর্ঘ কর্মজীবনে তিনি একটি শক্তিশালী ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বলিউডের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। পাশাপাশি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ব্যবসাতেও তিনি অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। কাজের ক্ষেত্রেও এই বলিউড সুপারস্টার বেশ ব্যস্ত সময় পার করছেন।

এনএন/ ১৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হুরুন রিচ লিস্টে শাহরুখ খান: সম্পদের পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হুরুন রিচ লিস্টে শাহরুখ খান: সম্পদের পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৪ মার্চ – বলিউড বাদশা শাহরুখ খান আবারও বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় নিজের শক্ত অবস্থান প্রমাণ করেছেন। সদ্য প্রকাশিত ২০২৬ সালের হুরুন গ্লোবাল রিচ লিস্ট অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি সফল ব্যবসা পরিচালনা এবং ব্র্যান্ডিং তাকে এই অনন্য উচ্চতায় নিয়ে গেছে।গত ৫ মার্চ প্রকাশিত এই তালিকায় ১৫ জানুয়ারি পর্যন্ত সম্পদের হিসাব ধরা হয়েছে। বিশ্বের বিলিয়নিয়ারদের এই তালিকায় ভারত বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। দেশটির মোট বিলিয়নিয়ারের সংখ্যা ৩০৮ জন।তবে গত বছরের তুলনায় শাহরুখ খানের সম্পদ কিছুটা কমেছে। ২০২৫ সালে তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার।এই তালিকায় শাহরুখের পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকজন সংগীত তারকার নামও রয়েছে। এর মধ্যে জে জেডের সম্পদ ২ দশমিক ৮ বিলিয়ন ডলার, টেইলর সুইফটের ১ দশমিক ৬ বিলিয়ন ডলার এবং রিহানার সম্পদ প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।শাহরুখ খানের এই বিপুল সম্পদের উৎস কেবল চলচ্চিত্র নয়। দীর্ঘ কর্মজীবনে তিনি একটি শক্তিশালী ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বলিউডের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। পাশাপাশি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ব্যবসাতেও তিনি অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। কাজের ক্ষেত্রেও এই বলিউড সুপারস্টার বেশ ব্যস্ত সময় পার করছেন।এনএন/ ১৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×