হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আমিরাত, বাহরাইন ও কুয়েতে তিনটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন


তেহরান, ১৪ মার্চ – মধ্যপ্রাচ্যের তিন দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটিতে কয়েক দফায় হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার ইরানের নৌবাহিনী এই অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডবাহিনীর বা আইআরজিসির নৌপ্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলের তিনটি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর পরপর কয়েক দফায় হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। আবুধাবির আল ধাফরা, কুয়েতের আল আদিরি এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

তাংসিরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি মজুত রাখার ট্যাঙ্ক ছিল এই হামলার মূল লক্ষ্যবস্তু। এদিকে ইরানের খারগ দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলার পর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব গোপন আস্তানাকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে আইআরজিসি।

শনিবার আমিরাতকে সতর্ক করে দিয়ে আইআরজিসি বলেছে, দ্বীপে হামলার পর আমিরাতে অবস্থিত গোপনীয় সব মার্কিন আস্তানা এখন তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এনএন/ ১৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

আমিরাত, বাহরাইন ও কুয়েতে তিনটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আমিরাত, বাহরাইন ও কুয়েতে তিনটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১৪ মার্চ – মধ্যপ্রাচ্যের তিন দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটিতে কয়েক দফায় হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার ইরানের নৌবাহিনী এই অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে।ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডবাহিনীর বা আইআরজিসির নৌপ্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলের তিনটি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর পরপর কয়েক দফায় হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। আবুধাবির আল ধাফরা, কুয়েতের আল আদিরি এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।তাংসিরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি মজুত রাখার ট্যাঙ্ক ছিল এই হামলার মূল লক্ষ্যবস্তু। এদিকে ইরানের খারগ দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলার পর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব গোপন আস্তানাকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে আইআরজিসি।শনিবার আমিরাতকে সতর্ক করে দিয়ে আইআরজিসি বলেছে, দ্বীপে হামলার পর আমিরাতে অবস্থিত গোপনীয় সব মার্কিন আস্তানা এখন তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।এনএন/ ১৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×