হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদুল ফিতর উপলক্ষে ৫ কয়েদিকে মুক্তির নির্দেশ দিল সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন


চাঁদপুর, ১৫ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্ধেকের বেশি সাজা ভোগ করেছেন এমন পাঁচজন কয়েদিকে মুক্তির নির্দেশ দিয়েছে সরকার। রবিবার কারা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন অপরাধে দণ্ডিত ওই পাঁচ কয়েদির অবশিষ্ট কারাদণ্ড শর্তসাপেক্ষে মওকুফ করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তি পাওয়া কয়েদিরা হলেন চাঁদপুর জেলা কারাগারের আকাশ গিরি প্রকাশ আকাশ দাস, লক্ষ্মীপুর জেলা কারাগারের রবিউল হোসেন, রংপুর কেন্দ্রীয় কারাগারের জিকরুল হক ওরফে জিকু এবং মো. নুরুজ্জামান ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মো. আব্দুল করিম। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অন্য কোনো কারণে তাদের আটক রাখার প্রয়োজন না থাকলে এবং জরিমানাসহ আনুষঙ্গিক শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এস এম/ ১৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদুল ফিতর উপলক্ষে ৫ কয়েদিকে মুক্তির নির্দেশ দিল সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদুল ফিতর উপলক্ষে ৫ কয়েদিকে মুক্তির নির্দেশ দিল সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] চাঁদপুর, ১৫ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্ধেকের বেশি সাজা ভোগ করেছেন এমন পাঁচজন কয়েদিকে মুক্তির নির্দেশ দিয়েছে সরকার। রবিবার কারা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন অপরাধে দণ্ডিত ওই পাঁচ কয়েদির অবশিষ্ট কারাদণ্ড শর্তসাপেক্ষে মওকুফ করেছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তি পাওয়া কয়েদিরা হলেন চাঁদপুর জেলা কারাগারের আকাশ গিরি প্রকাশ আকাশ দাস, লক্ষ্মীপুর জেলা কারাগারের রবিউল হোসেন, রংপুর কেন্দ্রীয় কারাগারের জিকরুল হক ওরফে জিকু এবং মো. নুরুজ্জামান ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মো. আব্দুল করিম। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অন্য কোনো কারণে তাদের আটক রাখার প্রয়োজন না থাকলে এবং জরিমানাসহ আনুষঙ্গিক শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে।এস এম/ ১৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×