হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাবি যুবক হত্যা মামলা: আদালতে আত্মসমর্পণের আবেদন করে আসামির পলায়ন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন


ঢাকা, ১৫ মার্চ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এক আসামি আদালতে আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালিয়ে গেছেন।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার, চালু করতে কাজ করছে ইসি

অভিযুক্ত রাশেদ কামাল অনিক বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী জানান, অনিক নামের ওই আসামির আত্মসমর্পণের পাশাপাশি জামিন আবেদন জমা দেওয়া হয়েছিল। কিন্তু শুনানির সময় ডাকা হলে আইনজীবী ও আসামি কাউকেই পাওয়া যায়নি।

এ বিষয়ে আসামির আইনজীবী জামাল উদ্দিনের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি নেটওয়ার্কের সমস্যার কথা বলে ফোন কেটে দেন এবং পরে আর সাড়া দেননি।

গত মঙ্গলবার এই মামলায় ২৮ জন আসামির বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। আসামিদের মধ্যে দুজন জামিনে এবং চারজন কারাগারে রয়েছেন। রাশেদ কামাল অনিকসহ বাকি ২২ জন আসামি পলাতক।

তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। তিনি বরিশাল বিএম কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করলেও মানসিক অসুস্থতার কারণে বেকার ছিলেন। ঘটনার পর নিহতের ফুফাতো বোন আসমা আক্তারও হল প্রাধ্যক্ষসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন যা বর্তমানে যৌথভাবে তদন্তাধীন রয়েছে।

এনএন/ ১৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ঢাবি যুবক হত্যা মামলা: আদালতে আত্মসমর্পণের আবেদন করে আসামির পলায়ন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাবি যুবক হত্যা মামলা: আদালতে আত্মসমর্পণের আবেদন করে আসামির পলায়ন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ মার্চ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এক আসামি আদালতে আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালিয়ে গেছেন।রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ ঘটনা ঘটে।অভিযুক্ত রাশেদ কামাল অনিক বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী জানান, অনিক নামের ওই আসামির আত্মসমর্পণের পাশাপাশি জামিন আবেদন জমা দেওয়া হয়েছিল। কিন্তু শুনানির সময় ডাকা হলে আইনজীবী ও আসামি কাউকেই পাওয়া যায়নি।এ বিষয়ে আসামির আইনজীবী জামাল উদ্দিনের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি নেটওয়ার্কের সমস্যার কথা বলে ফোন কেটে দেন এবং পরে আর সাড়া দেননি।গত মঙ্গলবার এই মামলায় ২৮ জন আসামির বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। আসামিদের মধ্যে দুজন জামিনে এবং চারজন কারাগারে রয়েছেন। রাশেদ কামাল অনিকসহ বাকি ২২ জন আসামি পলাতক।তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। তিনি বরিশাল বিএম কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করলেও মানসিক অসুস্থতার কারণে বেকার ছিলেন। ঘটনার পর নিহতের ফুফাতো বোন আসমা আক্তারও হল প্রাধ্যক্ষসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন যা বর্তমানে যৌথভাবে তদন্তাধীন রয়েছে।এনএন/ ১৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×