হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মারাঠা মন্দিরে ডিডিএলজে-এর ৩০ বছরের রেকর্ড ভাঙছে রণবীরের ‘ধুরন্ধর টু’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন


মুম্বাই, ১৮ মার্চ – মুম্বাইয়ের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মারাঠা মন্দিরের দীর্ঘ ৩০ বছরের একচ্ছত্র রেকর্ড এবার ভাঙতে চলেছে বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর টু’।

গত তিন দশক ধরে মারাঠা মন্দিরে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কালজয়ী সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ বা ডিডিএলজে প্রদর্শিত হয়ে আসছিল। তবে দীর্ঘদিনের এই ঐতিহ্যে এবার ছেদ টানছে রণবীর সিংয়ের নতুন এই অ্যাকশন থ্রিলার। ডিডিএলজে সিনেমার সেই চিরচেনা শো টাইমটি এবার বদলে গিয়ে সেখানে জায়গা করে নিচ্ছে ‘ধুরন্ধর টু’।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

শুধু মারাঠা মন্দিরেই নয়, মুম্বাই এবং থানেসহ ভারতের বিভিন্ন শহরে দর্শকদের ব্যাপক চাহিদার কারণে মধ্যরাতেও সিনেমাটির শো শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকরা। দর্শকদের এই বিপুল চাপ সামলাতে প্রয়োজনে ২৪ ঘণ্টা সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনাও করা হচ্ছে বলে জানা গেছে।

এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেলে ‘হামজা আলি’ চরিত্রে রণবীরের বলা সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে সিনেমাটির টিকিট কাউন্টারে এখন দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাওয়া এই অ্যাকশন থ্রিলার ছবিটির অগ্রিম টিকিট বুকিংয়ের হিসাব অনুযায়ী ইতোমধ্যে প্রায় ১৫ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালমসহ মোট পাঁচটি ভাষায় ভারতজুড়ে একযোগে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর টু’ সিনেমাটি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মারাঠা মন্দিরে ডিডিএলজে-এর ৩০ বছরের রেকর্ড ভাঙছে রণবীরের ‘ধুরন্ধর টু’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মারাঠা মন্দিরে ডিডিএলজে-এর ৩০ বছরের রেকর্ড ভাঙছে রণবীরের ‘ধুরন্ধর টু’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৮ মার্চ – মুম্বাইয়ের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মারাঠা মন্দিরের দীর্ঘ ৩০ বছরের একচ্ছত্র রেকর্ড এবার ভাঙতে চলেছে বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর টু’।গত তিন দশক ধরে মারাঠা মন্দিরে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কালজয়ী সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ বা ডিডিএলজে প্রদর্শিত হয়ে আসছিল। তবে দীর্ঘদিনের এই ঐতিহ্যে এবার ছেদ টানছে রণবীর সিংয়ের নতুন এই অ্যাকশন থ্রিলার। ডিডিএলজে সিনেমার সেই চিরচেনা শো টাইমটি এবার বদলে গিয়ে সেখানে জায়গা করে নিচ্ছে ‘ধুরন্ধর টু’।শুধু মারাঠা মন্দিরেই নয়, মুম্বাই এবং থানেসহ ভারতের বিভিন্ন শহরে দর্শকদের ব্যাপক চাহিদার কারণে মধ্যরাতেও সিনেমাটির শো শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকরা। দর্শকদের এই বিপুল চাপ সামলাতে প্রয়োজনে ২৪ ঘণ্টা সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনাও করা হচ্ছে বলে জানা গেছে।এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেলে ‘হামজা আলি’ চরিত্রে রণবীরের বলা সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে সিনেমাটির টিকিট কাউন্টারে এখন দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাওয়া এই অ্যাকশন থ্রিলার ছবিটির অগ্রিম টিকিট বুকিংয়ের হিসাব অনুযায়ী ইতোমধ্যে প্রায় ১৫ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালমসহ মোট পাঁচটি ভাষায় ভারতজুড়ে একযোগে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর টু’ সিনেমাটি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×