হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লারিজানি হত্যার প্রতিশোধে তেল আবিবে ইরানের গুচ্ছ বোমা হামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন


তেল আবিব, ১৮ মার্চ – ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত বা গুচ্ছ বোমা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তেহরান।

বুধবার ১৮ মার্চ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে ইরান জানিয়েছে যে মঙ্গলবার সন্ধ্যায় দেশটির বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সংঘাতের সময় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি।

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র জানিয়েছে যে দুই সপ্তাহের বেশি সময় আগে তারা ইরানে যে হামলা শুরু করেছিল তার অন্যতম লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়া থেকে বিরত রাখা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আরও অনেক শীর্ষ কর্মকর্তা নিহত হন।

ইরান সরকার নিশ্চিত করেছে যে লারিজানি নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর প্রথম দিন খামেনি নিহত হওয়ার পর লারিজানি হলেন এখন পর্যন্ত নিহত হওয়া সবচেয়ে জ্যেষ্ঠ ব্যক্তি।

এনএন/ ১৮ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

লারিজানি হত্যার প্রতিশোধে তেল আবিবে ইরানের গুচ্ছ বোমা হামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লারিজানি হত্যার প্রতিশোধে তেল আবিবে ইরানের গুচ্ছ বোমা হামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] তেল আবিব, ১৮ মার্চ – ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত বা গুচ্ছ বোমা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তেহরান।বুধবার ১৮ মার্চ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেছে।এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে ইরান জানিয়েছে যে মঙ্গলবার সন্ধ্যায় দেশটির বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সংঘাতের সময় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি।ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র জানিয়েছে যে দুই সপ্তাহের বেশি সময় আগে তারা ইরানে যে হামলা শুরু করেছিল তার অন্যতম লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়া থেকে বিরত রাখা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আরও অনেক শীর্ষ কর্মকর্তা নিহত হন।ইরান সরকার নিশ্চিত করেছে যে লারিজানি নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর প্রথম দিন খামেনি নিহত হওয়ার পর লারিজানি হলেন এখন পর্যন্ত নিহত হওয়া সবচেয়ে জ্যেষ্ঠ ব্যক্তি।এনএন/ ১৮ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×