হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রার ধীরগতি, ২০ কিলোমিটার এলাকায় যানজট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন


টাঙ্গাইল, ১৯ মার্চ – ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকায় পরিবার-পরিজনের সঙ্গে উৎসব করতে ঘরমুখো মানুষ বাড়ির পথে ছুটছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। অতিরিক্ত চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্টেশন, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাসসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, যাত্রীরা বাসের পাশাপাশি ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। মহাসড়কে বাসের তুলনায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যা বেশি দেখা গেছে। অনেক যাত্রী ভাড়ায়চালিত মোটরসাইকেল ও প্রাইভেটকার ব্যবহার করছেন। যানবাহনের সংকট ও বাড়তি ভাড়ার কারণে অনেকে খোলা ট্রাক ও পিকআপে করে যাচ্ছেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন সেতু পার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ছিল ৩২ হাজার ৮৪০টি যানবাহন, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ১৮ হাজার ৭৪৪টি যানবাহন পার হয়েছে, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। আগের দিনের তুলনায় বুধবার ৪ হাজার ৬৪১টি বেশি যানবাহন পারাপার হয়েছে।

সেতু কর্তৃপক্ষ আরও জানায়, গত চার দিনে সেতু দিয়ে মোট ১ লাখ ৫৯ হাজার ৬২৫টি যানবাহন পার হয়েছে এবং এতে টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৪৩ হাজার ৮৫০ টাকা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ এবং মহাসড়কে যানবাহন বিকল হয়ে পড়ার কারণে রাত থেকে ভোর পর্যন্ত এই ধীরগতির সৃষ্টি হয়েছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রার ধীরগতি, ২০ কিলোমিটার এলাকায় যানজট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রার ধীরগতি, ২০ কিলোমিটার এলাকায় যানজট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] টাঙ্গাইল, ১৯ মার্চ – ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকায় পরিবার-পরিজনের সঙ্গে উৎসব করতে ঘরমুখো মানুষ বাড়ির পথে ছুটছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। অতিরিক্ত চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্টেশন, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাসসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, যাত্রীরা বাসের পাশাপাশি ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। মহাসড়কে বাসের তুলনায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যা বেশি দেখা গেছে। অনেক যাত্রী ভাড়ায়চালিত মোটরসাইকেল ও প্রাইভেটকার ব্যবহার করছেন। যানবাহনের সংকট ও বাড়তি ভাড়ার কারণে অনেকে খোলা ট্রাক ও পিকআপে করে যাচ্ছেন।যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন সেতু পার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ছিল ৩২ হাজার ৮৪০টি যানবাহন, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ১৮ হাজার ৭৪৪টি যানবাহন পার হয়েছে, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। আগের দিনের তুলনায় বুধবার ৪ হাজার ৬৪১টি বেশি যানবাহন পারাপার হয়েছে।সেতু কর্তৃপক্ষ আরও জানায়, গত চার দিনে সেতু দিয়ে মোট ১ লাখ ৫৯ হাজার ৬২৫টি যানবাহন পার হয়েছে এবং এতে টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৪৩ হাজার ৮৫০ টাকা।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ এবং মহাসড়কে যানবাহন বিকল হয়ে পড়ার কারণে রাত থেকে ভোর পর্যন্ত এই ধীরগতির সৃষ্টি হয়েছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×