হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাতারের রাস লাফান উপকূলে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, নাবিকরা নিরাপদে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন


দোহা, ১৯ মার্চ – কাতারের রাস লাফান উপকূলের নিকটবর্তী সাগরে একটি জাহাজে অজ্ঞাত স্থান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, রাস লাফান থেকে প্রায় চার নটিক্যাল মাইল বা সাত কিলোমিটার পূর্ব দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে যে, একটি জাহাজ অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এই হামলায় জাহাজে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং জাহাজে থাকা নাবিকদের কেউ হতাহত হননি। সংস্থাটি নিশ্চিত করেছে যে জাহাজের সব কর্মী নিরাপদে ও সুস্থ আছেন। বর্তমানে এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে। ইউকেএমটিও ওই এলাকা দিয়ে চলাচলকারী অন্যান্য সব জাহাজকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে। পাশাপাশি ওই অঞ্চলে কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তা দ্রুত সামুদ্রিক নিরাপত্তা সংস্থাটিকে জানানোর জন্য কঠোর আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

এস এম/ ১৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কাতারের রাস লাফান উপকূলে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, নাবিকরা নিরাপদে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাতারের রাস লাফান উপকূলে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, নাবিকরা নিরাপদে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] দোহা, ১৯ মার্চ – কাতারের রাস লাফান উপকূলের নিকটবর্তী সাগরে একটি জাহাজে অজ্ঞাত স্থান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, রাস লাফান থেকে প্রায় চার নটিক্যাল মাইল বা সাত কিলোমিটার পূর্ব দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে যে, একটি জাহাজ অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে এই হামলায় জাহাজে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং জাহাজে থাকা নাবিকদের কেউ হতাহত হননি। সংস্থাটি নিশ্চিত করেছে যে জাহাজের সব কর্মী নিরাপদে ও সুস্থ আছেন। বর্তমানে এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে। ইউকেএমটিও ওই এলাকা দিয়ে চলাচলকারী অন্যান্য সব জাহাজকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে। পাশাপাশি ওই অঞ্চলে কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তা দ্রুত সামুদ্রিক নিরাপত্তা সংস্থাটিকে জানানোর জন্য কঠোর আহ্বান করা হয়েছে।এস এম/ ১৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×