হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১৯ মার্চ – বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে সাগরে ভাসমান ইরানি তেলের ওপর থেকে আরোপিত মার্কিন বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব জরুরি মজুত থেকেও একতরফাভাবে তেল বাজারে ছাড়ার উদ্যোগ নিতে পারে।

চলতি সপ্তাহের শুরুর দিকে স্কট বেসেন্ট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের পূর্ণ অবগতিতেই ইরানের তেলবাহী ট্যাংকারগুলো হরমুজ প্রণালি অতিক্রম করছে। এই পদক্ষেপ মূলত বিশ্ববাজারে জ্বালানির জোগান সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে ইরানি জ্বালানি তেলের ওপর বর্তমানে বহাল থাকা মার্কিন বিধিনিষেধগুলো ঠিক কীভাবে বা কতটা শিথিল করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানা যাবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পারস্য উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের মিত্র দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইরানকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ইরানের রয়েছে এবং আগামী দিনগুলোতে আরব মিত্র বা আরব দেশগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে ওই অঞ্চলে কোনো ধরনের সংকট বা অশান্তি সৃষ্টি করা তাদের জন্য একেবারেই উচিত হবে না।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৯ মার্চ – বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে সাগরে ভাসমান ইরানি তেলের ওপর থেকে আরোপিত মার্কিন বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।বৃহস্পতিবার ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আন্তর্জাতিক বাজারে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব জরুরি মজুত থেকেও একতরফাভাবে তেল বাজারে ছাড়ার উদ্যোগ নিতে পারে।চলতি সপ্তাহের শুরুর দিকে স্কট বেসেন্ট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের পূর্ণ অবগতিতেই ইরানের তেলবাহী ট্যাংকারগুলো হরমুজ প্রণালি অতিক্রম করছে। এই পদক্ষেপ মূলত বিশ্ববাজারে জ্বালানির জোগান সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে ইরানি জ্বালানি তেলের ওপর বর্তমানে বহাল থাকা মার্কিন বিধিনিষেধগুলো ঠিক কীভাবে বা কতটা শিথিল করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানা যাবে বলে আশা করা হচ্ছে।অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পারস্য উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের মিত্র দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইরানকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ইরানের রয়েছে এবং আগামী দিনগুলোতে আরব মিত্র বা আরব দেশগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে ওই অঞ্চলে কোনো ধরনের সংকট বা অশান্তি সৃষ্টি করা তাদের জন্য একেবারেই উচিত হবে না। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×