হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈশ্বরগঞ্জে চুলার ভেতর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, আটক ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন


ময়মনসিংহ, ২০ মার্চ – ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ইফতারের আগমুহূর্তে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামে প্রতিবেশীর রান্নাঘরের চুলার ভেতর থেকে মরিয়ম আক্তার নামের ওই শিশুর মরদেহ পাওয়া যায়। সে ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সাদ্দাম মিয়া এবং তার ছেলে ইয়াছিন মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর একটার পর থেকে মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা দিনভর খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীর চুলার ভেতরে তার মরদেহ দেখতে পান। নিহত শিশুর গলায় থাকা একটি রুপার চেইন ছিনিয়ে নিতেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানান, অভিযুক্ত কিশোর ইয়াছিন মাদকাসক্ত ছিল। নেশার টাকা জোগাড় করতেই সে এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ তাদের।

অভিযুক্ত কিশোর ও তার বাবাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এনএন/ ২০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈশ্বরগঞ্জে চুলার ভেতর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, আটক ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈশ্বরগঞ্জে চুলার ভেতর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, আটক ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ময়মনসিংহ, ২০ মার্চ – ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার ইফতারের আগমুহূর্তে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামে প্রতিবেশীর রান্নাঘরের চুলার ভেতর থেকে মরিয়ম আক্তার নামের ওই শিশুর মরদেহ পাওয়া যায়। সে ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সাদ্দাম মিয়া এবং তার ছেলে ইয়াছিন মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।জানা যায়, বৃহস্পতিবার দুপুর একটার পর থেকে মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা দিনভর খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীর চুলার ভেতরে তার মরদেহ দেখতে পান। নিহত শিশুর গলায় থাকা একটি রুপার চেইন ছিনিয়ে নিতেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।স্থানীয়রা জানান, অভিযুক্ত কিশোর ইয়াছিন মাদকাসক্ত ছিল। নেশার টাকা জোগাড় করতেই সে এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ তাদের।অভিযুক্ত কিশোর ও তার বাবাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।এনএন/ ২০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×