হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউএনডিপি’র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ এর সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২, ০৯:৪০ অপরাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি::

২৭ ডিসেম্বর ২০২২ তারিখ বেলা ১২.০০ ঘটিকায় ইউএনডিপি’র সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাগণের এক মতবিনিময় সভা কউক সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Van Nguyen, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ, ইউএনডিপি। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব:), চেয়ারম্যান কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

এ সময় তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে কক্সবাজার জেলার মাস্টারপ্ল্যান, বঙ্গবন্ধু স্মার্ট সিটি; বঙ্গবন্ধু থিম পার্ক; বায়োডাইভার্সিটি প্রকল্প; মহেশখালী ইকো- রিসোর্ট নির্মাণ; নাজিরারটেক হতে মহেশখালী ক্যাবল কার স্থাপন; গোয়ালিয়াপালং ন্যাচারাল পার্ক প্রকল্প ইত্যাদি বিষয়ের উপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই কক্সবাজার। দীর্ঘ ১২০ কিলোমিটার এই সমুদ্র সৈকতকে কাজে লাগিয়ে তথা পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে কক্সবাজারের আমুল পরিবর্তন করা সম্ভব। তাছাড়া তৃতীয় প্রতিবেশী হিসেবে বঙ্গোপসাগর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তিনি ব্লু ইকোনমি তথা মেরিন ট্যুরিজম, কোস্টাল ট্যুরিজম, ডিপ সী- ফিশিং, আন্ডারওয়াটার ট্যুরিজম; সী-সল্ট প্রোডাকশন, এ্যাকুয়া কালচার ইত্যাদি বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং ইউএনডিপি এক সাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি জলবায়ু পরিবর্তন; সমুদ্র সৈকত ভাঙ্গন, সী-লেভেল বৃদ্ধি; Salinity Intrusion ইত্যাদি বিষয়ের উপরও বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রধান অতিথির বক্তব্যে ইউএনডিপি’র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ Van Nguyen বলেন ব্লু ইকোনমিকে কাজে লাগিয়ে কক্সবাজার জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই পরিকল্পিতভাবে কাজ করার বিষয়ে তিনি মতামত ব্যক্ত করেন। এ সময় তিনি কক্সবাজারকে পরিকল্পিতভাবে গড়ে তোলার বিষয়ে কউক চেয়ারম্যানের সুদুরপ্রসারী পরিকল্পনার ভূষয়ী প্রশংসা করেন এবং এক সাথে কাজ করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

উক্ত মতবিনিময় সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে: কর্নেল মো: খিজির খান পি ইঞ্জ, উপনগর পরিকল্পনাবিদ, অথরাইজ্‌ড অফিসার সহ ইউএনডিপি এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ইউএনডিপি’র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ এর সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউএনডিপি’র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ এর সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২, ০৯:৪০ অপরাহ্ন
Print Image
প্রেস বিজ্ঞপ্তি:: ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ বেলা ১২.০০ ঘটিকায় ইউএনডিপি’র সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাগণের এক মতবিনিময় সভা কউক সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Van Nguyen, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ, ইউএনডিপি। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব:), চেয়ারম্যান কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে কক্সবাজার জেলার মাস্টারপ্ল্যান, বঙ্গবন্ধু স্মার্ট সিটি; বঙ্গবন্ধু থিম পার্ক; বায়োডাইভার্সিটি প্রকল্প; মহেশখালী ইকো- রিসোর্ট নির্মাণ; নাজিরারটেক হতে মহেশখালী ক্যাবল কার স্থাপন; গোয়ালিয়াপালং ন্যাচারাল পার্ক প্রকল্প ইত্যাদি বিষয়ের উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই কক্সবাজার। দীর্ঘ ১২০ কিলোমিটার এই সমুদ্র সৈকতকে কাজে লাগিয়ে তথা পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে কক্সবাজারের আমুল পরিবর্তন করা সম্ভব। তাছাড়া তৃতীয় প্রতিবেশী হিসেবে বঙ্গোপসাগর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তিনি ব্লু ইকোনমি তথা মেরিন ট্যুরিজম, কোস্টাল ট্যুরিজম, ডিপ সী- ফিশিং, আন্ডারওয়াটার ট্যুরিজম; সী-সল্ট প্রোডাকশন, এ্যাকুয়া কালচার ইত্যাদি বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং ইউএনডিপি এক সাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি জলবায়ু পরিবর্তন; সমুদ্র সৈকত ভাঙ্গন, সী-লেভেল বৃদ্ধি; Salinity Intrusion ইত্যাদি বিষয়ের উপরও বিশেষভাবে গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনডিপি’র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ Van Nguyen বলেন ব্লু ইকোনমিকে কাজে লাগিয়ে কক্সবাজার জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই পরিকল্পিতভাবে কাজ করার বিষয়ে তিনি মতামত ব্যক্ত করেন। এ সময় তিনি কক্সবাজারকে পরিকল্পিতভাবে গড়ে তোলার বিষয়ে কউক চেয়ারম্যানের সুদুরপ্রসারী পরিকল্পনার ভূষয়ী প্রশংসা করেন এবং এক সাথে কাজ করার বিষয়ে মতামত ব্যক্ত করেন। উক্ত মতবিনিময় সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে: কর্নেল মো: খিজির খান পি ইঞ্জ, উপনগর পরিকল্পনাবিদ, অথরাইজ্‌ড অফিসার সহ ইউএনডিপি এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×