হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন


তেহরান, ২২ মার্চ – ইরানের দক্ষিণাঞ্চলের আকাশসীমায় একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানকে লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে দেশটির সেনাবাহিনী।

রোববার ইরানের সেনাবাহিনীর ওয়েবসাইটের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এই খবর জানা গেছে। সেনাবাহিনীর ওই বিবৃতিতে বলা হয়, দক্ষিণ উপকূলীয় এলাকার হরমুজ দ্বীপের কাছে উড়ন্ত একটি যুদ্ধবিমান প্রথমে শনাক্ত করা হয় এবং এরপর সেটিকে অনুসরণ করা হয়।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

পরবর্তীতে একটি স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়ে সেটিকে লক্ষ্যবস্তু করা হয়। বিমানটির বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে একটি তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। এর আগে শনিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছিল, তারা কেন্দ্রীয় ইরানের আকাশসীমায় একটি ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত দুই শতাধিক শত্রু আকাশযান ট্র্যাক ও প্রতিহত করেছে ইরানের সশস্ত্র বাহিনী।

এসব আকাশযানের মধ্যে ড্রোন, ক্রুজ মিসাইল, ট্যাংকার বিমান এবং উন্নত যুদ্ধবিমান রয়েছে। সংস্থাটির দাবি অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের আকাশসীমায় আরও দুটি যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে যার মধ্যে একটি মার্কিন এফ-১৫ এবং অপরটি এফ-১৫ই।

এ এম/ ২২ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২২ মার্চ – ইরানের দক্ষিণাঞ্চলের আকাশসীমায় একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানকে লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে দেশটির সেনাবাহিনী।রোববার ইরানের সেনাবাহিনীর ওয়েবসাইটের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এই খবর জানা গেছে। সেনাবাহিনীর ওই বিবৃতিতে বলা হয়, দক্ষিণ উপকূলীয় এলাকার হরমুজ দ্বীপের কাছে উড়ন্ত একটি যুদ্ধবিমান প্রথমে শনাক্ত করা হয় এবং এরপর সেটিকে অনুসরণ করা হয়।পরবর্তীতে একটি স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়ে সেটিকে লক্ষ্যবস্তু করা হয়। বিমানটির বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে একটি তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। এর আগে শনিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছিল, তারা কেন্দ্রীয় ইরানের আকাশসীমায় একটি ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত দুই শতাধিক শত্রু আকাশযান ট্র্যাক ও প্রতিহত করেছে ইরানের সশস্ত্র বাহিনী।এসব আকাশযানের মধ্যে ড্রোন, ক্রুজ মিসাইল, ট্যাংকার বিমান এবং উন্নত যুদ্ধবিমান রয়েছে। সংস্থাটির দাবি অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের আকাশসীমায় আরও দুটি যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে যার মধ্যে একটি মার্কিন এফ-১৫ এবং অপরটি এফ-১৫ই।এ এম/ ২২ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×